Darjeeling Trains: গরম পড়তেই কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেল, জেনে নিন টাইম টেবিল

Published : Mar 27, 2026, 05:45 PM IST
Railway to run summer special trains between Kolkata and New Jalpaiguri Darjeeling tour

সংক্ষিপ্ত

গরম পড়তেই দার্জিলিং যাওয়ার ভিড় বাড়ছে। এই ভিড় ক্রমে আরও বাড়বে। তবে, শুধু দার্জিলিং নয়, গরমকাল মানেই বাঙালির উত্তরবঙ্গ বেড়াতে যাওয়া একটা নেশা। এদিকে, টিকিটের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তবে, চিন্তা নেই। উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য এবার সামার স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

গরম পড়তেই দার্জিলিং যাওয়ার ভিড় বাড়ছে। এই ভিড় ক্রমে আরও বাড়বে। তবে, শুধু দার্জিলিং নয়, গরমকাল মানেই বাঙালির উত্তরবঙ্গ বেড়াতে যাওয়া একটা নেশা। এদিকে, টিকিটের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তবে, চিন্তা নেই। উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য এবার সামার স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। কলকাতা ও নিউ জলপাইগুড়ি ‘গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন’ (Summer Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক ট্রেনের সময়সূচি।

কবে-কখন ছাড়বে

০৩১২৯ কলকাতা – নিউ জলপাইগুড়ি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনটি ১৬.০৫.২০২৬ থেকে ১৩.০৬.২০২৬ তারিখের মধ্যে (মোট ৫টি ট্রিপ) প্রতি শনিবার ছাড়বে। কলকাতা স্টেশন থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে, পরেরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। অন্যদিকে, ০৩১৩৯ নিউ জলপাইগুড়ি – কলকাতা গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনটি ১৭.০৫.২০২৬ থেকে ১৪.০৬.২০২৬ তারিখের মধ্যে (মোট ৫টি ট্রিপ) প্রতি রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে যাবে এবং পরদিন রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবে।

উভয়মুখী যাত্রাপথেই ট্রেনটি পূর্ব রেলের আওতাধীন নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউন স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি (General Second Class), স্লিপার শ্রেণি এবং শীতাতপ নিয়ন্ত্রিত (Air-Conditioned) কামরার ব্যবস্থা থাকবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: অভিষেকের সভার দিনই নন্দীগ্রামে তৃণমূলে বড় ভাঙন! শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আগমন একাধিকের
ভোটপ্রচারে মমতাকে ধুয়ে দিয়ে সেরা পাঁচ ব্যর্থতা তুলে ধরলেন অগ্নিমিত্রা, ভাইরাল ভিডিও