ফুঁসছে নিম্নচাপ, দক্ষিণের একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Jun 23, 2026, 07:03 AM ISTUpdated : Jun 23, 2026, 07:21 AM IST

আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও গুমোট গরমের পূর্বাভাস থাকলেও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে।

PREV
15

কখনও তীব্র রোদ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। এক অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার। আবার একটানা বৃষ্টির কারণে গুমোট গরমে থেকেই গিয়েছে। এদিকে গতকাল পর্যন্ত উত্তরবঙ্গে চলেছে বৃষ্টি। জেনে নিন আজ কেমন আবহাওয়া থাকবে।

25

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুসারে, আজ মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে মাঝে মধ্যে মিলবে রোদের ঝলক। গতকালের তুলনায় বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে হবে বৃষ্টিও।

35

গোটা দিন আজ আর্দ্রতাজনিত ভ্যাপসা থাকবে। তবে, বিকেলের পর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

45

আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে, কাল থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

55

উত্তরবঙ্গে আজ হবে বৃষ্টি। আজ উত্তরবঙ্গের বেশি কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে জারি হয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত জারি হয়েছে এই সতর্কতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories