দোল উৎসবের পরেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে।
দোল কাটতে না কাটতেই বিরাট বদল হতে চলেছে আবহাওয়া। এবার আর তীব্র গরম নয়। বরং, বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলা। আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। জেনে নিন কবে থেকে বদল হবে আবহাওয়া।
27
জানা গিয়েছে, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত আছে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বৃষ্টি বাড়তে পারে রবিবার ও সোমবার। তবে, আজ কোনও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।
37
হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হবে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে হবে বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা-সহ ওপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তেমনই ভিজবে দক্ষিণবঙ্গও। দক্ষিণের একাধিক জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত শুষ্ক থাকবে দক্ষিণের জেলাগুলো। আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি-তে।
57
হাওয়া অফিস সূত্রে খবর যে, শুক্রবার পর্যন্ত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এই কদিন সর্বোচ্চ তাপমাত্রা একই থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। সেই তাপমাত্রা বাড়তে পারে।
67
উত্তরবঙ্গে আজ বুধবার হতে পারে বৃষ্টি। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-তে হতে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, আগামীকাল কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া।
77
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তেমনই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.