'এরপরে ওনার নামই হয়ে যাবে ধর্না দিদি', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে কটাক্ষ সুকান্তর

Published : Mar 03, 2026, 03:03 PM IST

Sukanta Majumdar: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লি সফরে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। 

PREV
15
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের

‘’অভ্যাস করে নিচ্ছেন, এরপরে তো বিরোধী দলনেত্রী হতে হবে, যদি উনি রাজনীতিতে থাকেন। বিজেপি সরকার গঠিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। মাঝে মাঝে ওনাকে ধরনা দিতে হবে গান্ধী মূর্তি পাদদেশে, এরপরে ওনার নামই হয়ে যাবে ধরনা দিদি, ওনার একটা ধরনা স্থল আমরা বানিয়ে দেবো ভালো করে শ্বেত পাথর দিয়ে গান্ধী মূর্তি পাদদেশে।''  

25
কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর মন্তব্য নিয়ে

‘’কংগ্রেস কি করবে কংগ্রেসের বিষয়, ওতো ছাগলের তৃতীয় সন্তান। যেদিকে যাবে লোকের লাথি খাবে। এর বেশি তো কিছু হবে না ভোট বয়কট করবে না ভোটে লড়ে হারবেন দুটোর মানে একই হয় এর বেশি কি হবে। যদি ওনাদের আপত্তি থাকে তাহলে কোর্টে যাননি কেন কোর্টে যাওয়া উচিত ছিল।''  

35
জ্ঞানেশ কুমারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য প্রসঙ্গ

‘’ভয়টা কতদূর গেছে বুঝতে পারছেন তো, শিরদাঁড়া দিয়ে শৈত প্রবাহ বলছে তৃণমূল কংগ্রেসের, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটটা আসুক দেখতে পারবেন সইতে প্রবাহ না পুরো শিরদাঁড়া টাই বরফে পরিণত হয়েছে।''

45
এসআইআর এ মৃতদের বেশ কয়েকজনকে আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া প্রসঙ্গ

‘’কারা এসআইআর এ মারা গিয়েছে তাদের ডেথ সার্টিফিকেটটা কোথায়? মুখ্যমন্ত্রী ডি এম-রা বলছে কেউ এস আই আর মারা যায়নি, কোন রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠায়নি যে এরা এরা এস আই আর-এ মারা গেছে। তাহলে সবাইকে চাকরি দেবে সবাই বলবে আমাদের পরিবারের সদস্যরা এস আই আর-এ মারা গেছে।'' 

55
এসআইআর নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ

তিনি আরও বলেন, ‘’এই কয়দিনে যারা মারা গিয়েছে তাদের সবার দাবি করা উচিত আমাদের পরিবারের সবাই এস আই আর-এ মারা গেছে সবাইকে চাকরি দেওয়া উচিত।'' 

Read more Photos on
click me!

Recommended Stories