Kolkata Weather: মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতা-সহ সংলগ্ন অঞ্চলের আবহাওয়া?

Published : Mar 21, 2026, 07:07 AM IST

শুক্রবার মধ্যরাতে পূর্বাভাস ভেঙে কলকাতায় বৃষ্টি নামে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। 

PREV
16

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আজ শনিবার থেকে শহরে বৃষ্টির কথা ছিল। কিন্তু, শুক্রবার মধ্য রাতেই শুরু হয়ে গেল বৃষ্টি। সেই সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। নিমেষে বদল হল কলকাতার আবহাওয়া। বৃষ্টিতে ভিজল বিভিন্ন জেলাও।

26

হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

36

আজ দক্ষিণবঙ্গের প্রায় সহ জেলাতেই হবে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, মুর্সিদাবাদে হবে বৃষ্টি। হাওয়ার গতি হতে পারে ঘন্টায় ৬০-৭০ কিলোমিটারেরও বেশি। তেমনই সম্ভাবনা আছে শিলাবৃষ্টির।

46

হাওয়া অফিস সূত্রে খবর,বৃহস্পতিবার পর্যন্ত চলবে এমন আবহাওয়া। দক্ষিণের সব জেলাতেই হবে বৃষ্টি। তেমনই কমলা সতর্কতা জারি হয়েছে কয়টি দেশে। এই সময় অধিক বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়।

56

শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ শিলা বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং-এ। উত্তরবঙ্গেও আজ বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি হয়েছে। তেমনই উত্তরের বাকি জেলাগুলোতে আছে হলুদ সতর্কতা।

66

আজ ভিজবে কলকাতাও। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি। এদিকে গতকাল রাত থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টি। আজ গোটা দিন জুড়ে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। জানা যাচ্ছে, এমন আবহাওয়া থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories