কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন সতর্কতা জারি কোন কোন জেলায়

Published : Mar 07, 2026, 06:57 AM IST

আগামী সপ্তাহে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির জেরে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

PREV
16

আগামী সপ্তাহে কলকাতা-সহ গোটা রাজ্যেই হতে পারে হালক বৃষ্টি। কয়েক জেলায় আবার রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। তবে বৃষ্টিক জন্য কি কমবে তাপমাত্রা? নতুন করে পড়বে শীতের আমেজ?

26

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে হালকা বৃষ্টি। সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই আছে বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন ভিজবে কোন কোন জেলা।

36

সূত্রের খবর, সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া-তে। এই কয় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেখানে হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

46

মঙ্গলবার দক্ষিমের সব জেলাতেই হবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হতে পারে বৃষ্টি। জারি আছে হলুদ সতর্কতা। তেমনই বুধবার থেকে দক্ষিণে কমবে বৃষ্টি। এদিন হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়।

56

তেমনই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার হতে পারে বৃষ্টি। এই সকল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

66

তবে, আজ থেকে আগামী সাত দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি। তেমনই আগ থাকবে মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। তবে থাকবে মেঘলা আকাশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories