MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • রঙের উৎসবে কেমন থাকবে আবহাওয়া? গরম নিয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

রঙের উৎসবে কেমন থাকবে আবহাওয়া? গরম নিয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

Kolkata Today Weather Update: সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও ঠান্ডা। দোলে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 28 2026, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : chatgpt

আজকের আবহাওয়ার আপডেট

সকালের দিকে সামান্য হলেও শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে সেই আমেজ বজায় থাকবে। আপাতত আগামী ৪৮ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। সোমবারের পর থেকে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। 

26
পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদল
Image Credit : Getty

পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদল

হাওয়া অফিস সুত্রে খবর, সাগরে নিম্নচাপের জেরে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবার ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। 

Related Articles

Related image1
'তৃণমূলের ফাঁকা আওয়াজ বেশি', SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মমতাকে নিশানা দিলীপ ঘোষের
Related image2
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
36
ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
Image Credit : Getty

ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত শুকনো থাকবে আবহাওয়া। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে।

46
কলকাতার তাপমাত্রা কত থাকবে?
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা কত থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা - ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২০.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর পূর্বাভাস, মার্চের প্রথম সপ্তাহেই কলকাতার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। অর্থাৎ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দোলে গরম থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

56
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস। বৃষ্টির পাশাপাশি উত্তরের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা। রবিবার থেকে তাপমাত্রা বাড়বে উত্তরেও। দুই তিন ডিগ্রি বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। 

66
দোলে কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : Getty

দোলে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে গরম ক্রমশ বাড়লেও উত্তরবঙ্গে এই সময় আবহাওয়া থাকবে মনোরম। দোলে গরম বাড়বে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এ ছাড়াও, ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার খামখেয়ালিপনায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'SIR নিয়ে সুপ্রিম থাপ্পড় খেয়েছেন মমতা-কপিল', পুরো ধুয়ে দিয়ে যা বললেন সুকান্ত?
Recommended image2
সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য! ৭৪০০ টাকা অ্যাড হক বোনাস ঘোষণা, সঙ্গে ঘোষণা উৎসব অগ্রিমও
Recommended image3
'তৃণমূলের ফাঁকা আওয়াজ বেশি', SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মমতাকে নিশানা দিলীপ ঘোষের
Recommended image4
Now Playing
যৌন হেনস্থা মামলায় ফিরদৌস শামিমকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
Recommended image5
SIR-এ চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আছে তো? এভাবেই দেখতে হবে তালিকা
Related Stories
Recommended image1
'তৃণমূলের ফাঁকা আওয়াজ বেশি', SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মমতাকে নিশানা দিলীপ ঘোষের
Recommended image2
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved