বীরভূমে দুষ্কৃতী রতন শেখের এনকাউন্টার নিয়ে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার বিজিত রাজ ভুন্দেশ। তিনি জানিয়েছেন কেন পুলিশকে এনকাউন্টারের পথে যেতে হল। পাশাপাশি রাজ্যে পরপর এনকাউন্টার একাধিক প্রশ্ন উঠেছে। তারও জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যদিও গতকাল, রবিবারই সাংবাদিক সম্মেলন করার কথা ছিল পুলিশের। কিন্তু তা করা হয়নি। এই নিয়েও প্রশ্ন উঠেছে।
210
বীরভূমে এনকাউন্টার নিয়ে পুলিশের বক্তব্য
বীরভূমে এনকাউন্টারের সময় কী হয়েছিল তা জানিয়েছেন পুলিশ সুপারা। তিনি বলেন, ইটভাটা অস্ত্র খুঁজতে রতনকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই পুলিশ আধিকারিকদের নিশানা করে সে গুলি ছোঁড়ে। সেই গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। তারপরই আত্মরক্ষার জন্য পুলিশকে পাল্টা গুলি করতে হয়। তাতেই মৃত্যু হয় রতনের।
310
আইন মেনে এনকাউন্টার
রতন এনকাউন্টার নিয়ে সোমবার সকালে বীরভূম পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ সাংবাদিক বৈঠক করেন। জানান এনকাউন্টার হয়েছে আইন মেনেই। আত্মরক্ষার জন্যই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। রতনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে রতনও লোহার তদন্তকারীদের নজরে রয়েছে। পুলিশ সুপার বলেন, 'রতন শেখ এর আগে অনেকবার গ্রেফতার হয়েছিল। একাধিক জেলে ছিলেন। জেল থেকে ছাড়াও পেয়েছিল। তাঁর ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে ১৭-১৮টা মামলা রয়েছে. সব ডাকাতি, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে।' পুলিশ সুপার আরও জানিয়েছেন, তাদের সূত্র কাজে লাগিয়ে একাধিক দল গঠন করে রতনদের পাকড়াও করার জন্যই অভিযান শুরু হয়েছিল।
SP বলেছেন, পুলিশের টিম রতনকে নিয়ে ইটভাটায় গিয়েছিল। অস্ত্র কোথায় আছে তা বোঝাতে উনি এদিক- ওদিক দেখাচ্ছিলেন। হঠাৎ করেই রতন নিচে বসে পড়ে। পুলিশকে লক্ষ্য করে সোজা গুলি চালায়। সেই গুলি পুলিশের গাড়িতে রয়েছে। তখনই আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়।
510
রতনের এনকাউন্টার নিয়ে প্রশ্ন
রতনের শেখের এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শুধু রতন নয়, রাজ্যে পালাবদলের পর এনকাউন্টারে এই নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী এনকাউন্টারের পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেছেন, দুষ্কৃতী, ধর্ষকদের বাংলায় কোনও ঠাঁই হবে না। তবুও যে প্রশ্নগুলি উঠেছে সেগুলি হলঃ
610
প্রথম প্রশ্ন
পুলিশের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র খুঁজতে রাতের অন্ধকারেই কেন রতন শেখকে নিয়ে যাওয়া হল। সচারচল দিনের বেলাই নিয়ে যাওয়া হয়ে থাকে।
710
দ্বিতীয় প্রশ্ন
পুলিশের দাবি রতনকে অস্ত্র খুঁজে বার করতে বলে হয়েছিল। রতনই অস্ত্র খুঁজে বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, রতনকে কেন অস্ত্র খুঁজে বার করতে বলেছিল পুলিশ। নিয়ম অনুযায়ী রতন লুকানো অস্ত্রের স্থান দেখিয়ে দেবে। পুলিশ কর্মীরা তা বার করবেন। কিন্তু এক্ষেত্রে কেন সেই নিয়ম মানা হয়নি।
810
তৃতীয় প্রশ্ন
রতনকে হাতকড়া না পরিয়ে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু কেন রতনের মতো দাগী অপরাধীকে হাতকড়া না পরিয়ে তাদের ডেরায় নিয়ে যাওয়া হল।
910
চতুর্থ প্রশ্ন
পুলিশের এই জাতীয় অনুসন্ধানের কাজের ভিডিওগ্রাফি করা হয়। কিন্তু এক্ষেত্রে ভিডিওগ্রাফি করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এই প্রশ্নের উত্তর এদিন বীরভূমের পুলিশ সুপার সরাসরি দেননি।
পঞ্চম প্রশ্ন
গতকাল সাংবাদিক সম্মেলন করার কথা ছিল পুলিশের। কিন্তু কেন তা বাতিল করা হল। পাশাপাশি ঘটনার দীর্ঘ সময় পরে পুলিশ সুপার বিষয়টি নিয়ে মুখ খুললেন
1010
এনকাউন্টার নিয়ে আক্ষেপ রতনের পরিবারেরও
এনকাউন্টার নিয়ে আপেক্ষ করেছেন রতনের দাদা ও বৌদি। তাঁদের কথায় পুলিশ হাত-পা ভেঙে রতনকে জেলে রেখে দিতে পারনো। কিন্তু তাঁর এমন মৃত্যু কাম্য নয়।
বীরভূম এনকাউন্টার
নানুরের সাওতা গ্রামের বাসিন্দা রতন। অস্ত্র খুঁজতে চারকোল গ্রামের কাছে একটি ইটভাটায় পুলিশ তাকে নিয়ে যায়। সেখানেই পুলিশের পাল্টা গুলিতে জখম হন রতন। নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর গুলিতে শপক্রবারই জখম হয় এক কনস্টেবল। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.