Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখনও Under Process? কবে মিলবে ভাতার ৩ হাজার?

Published : Nov 16, 2026, 12:37 PM IST

অন্নপূর্ণা যোজনার অধীনে রাজ্যের যোগ্য মহিলারা ৩ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। যাদের আবেদনের স্ট্যাটাস এখনও 'আন্ডার প্রসেস' রয়েছে, তারা কবে পাবেন ভাতা? সদ্য এই নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।

PREV
15

জুন মাস থেকে চালু হয়েছে ভাতা। রাজ্যের সকল যোগ্য মহিলারা পাচ্ছেন ৩ হাজার টাকা করে। ইতিমধ্যে রাজ্যের দেড় কোটির বেশি মহিলা পাচ্ছেন ভাতা। তাদের সকলের অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার করে। কিন্তু, যাদের স্ট্যাটাস এখনও Under Process, তারা কবে পাবেন ৩ হাজার টাকা?

25

অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখান থেকে স্ট্যাটাস দেখা যায়। প্রথমে https://socialregistry.wb.gov.in/ এ ক্লিক করতে হয়। সেখানে গিয়ে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে স্ট্যাটাস দেখা যায়। যাদের নামের পাশে অ্যাপ্রুভ দেখায়, তারা পাচ্ছেন টাকা, যাদের স্ট্যাটাস এখনও Under Process, তাদের ভেরিফিকেশন চলছে। এখন প্রশ্ন হল, যাদের স্ট্যাটাস এখনও Under Process, তারা কবে পাবেন ৩ হাজার টাকা?

35

সদ্য জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার জমে থাকা আবেদনের দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার চেষ্টা চলছে। নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরু দিকে জমে থাকা আবেদনগুলোর স্ট্যাটাস বদল হতে পারে। তাহলে ডিসেম্বর থেকে মিলবে পারে টাকা।

45

সদ্য বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাঁকুড়া জেলায় ৯ লক্ষ ২১ হাজার ৭১৫ জন অন্নপূর্ণা যোজনা পেয়ে থাকেন। আবেদনকারীর মধ্যে ৮ লক্ষ ৮৪ হাজার ৬৫৯ জনকে অনুমোদন করা হয়েছে। তার মধ্যে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ৮ লক্ষ ৩০ হাজার ৯৪৬ জনকে মাসে তিন হাজার টাকা করে দিয়েছি। বাকি যে ৫০ হাজার বাকি আছে সেটাও আগামী মাসে বাঁকুড়া জেলার অন্নপূর্ণায় যোগ্য আবেদনকারীরা পাবেন। বর্তমানে বাংলার দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে জোড়া হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ মানুষকে।

55

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আরও জোড়দার হয়েছে জল্পনা। অন্নপূর্ণা যোজনার জন্য সব জেলা থেকেই মহিলারা আবেদন করছেন। আর অনেকেরই স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস। তাই অনেকেই মনে করছেন শুধু বাঁকুড়ার মহিলারা নন, সমস্ত বাংলার যেসকল মহিলাদের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস, সকলেরট বদল হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories