Ration Irregularities: রেশন নিয়ে কেন্দ্রের রিপোর্টে অনিয়মের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সমীক্ষায় রাজ্যের ৩৯.৫ শতাংশ উপভোক্তা বিনামূল্যে রেশনের অযোগ্য। জানুন তালিকায় আর কোন কোন রাজ্য, কারা যোগ্য।
একশো দিনের কাজ, আবাস যোজনা ও লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে ভুয়ো বা অযোগ্য প্রাপকদের অভিযোগ আগেই উঠেছিল। এবার তার সঙ্গে জড়াল বিনামূল্যে রেশন প্রকল্পও। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সমীক্ষায় অনিয়মের তালিকার শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।
210
দেশজুড়ে সমীক্ষা চালাল কেন্দ্র
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই)-য় অনিয়ম খতিয়ে দেখতে সমীক্ষা চালিয়েছিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। ২০২৫-’২৬ সালে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহর ও গ্রামে ৫১,৩০৩ জন উপভোক্তা এবং ভিজিল্যান্স কমিটির ২,০৩৬ জন সদস্যের উপর এই সমীক্ষা হয়। নজরদারি চলে ৪,৯৩৯টি ফেয়ার প্রাইস শপ ও ২৪৫টি গুদামেও।
310
রাজ্যে ৩৯.৫ শতাংশ উপভোক্তা অযোগ্য
সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের ৩৯.৫ শতাংশ উপভোক্তা প্রকল্পের মাপকাঠি অনুযায়ী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। শতাংশের হিসেবে এটাই দেশের মধ্যে সর্বোচ্চ।
অনিয়মের তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ত্রিপুরা (৩৯.২ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ), মেঘালয় (২৮.৫ শতাংশ) এবং বিহার (২৫.৫ শতাংশ)।
510
দেশে গড়ে ১৩.২ শতাংশ অযোগ্য
গোটা দেশে সমীক্ষার আওতায় আসা উপভোক্তাদের ১৩.২ শতাংশ বিভিন্ন মাপকাঠিতে অযোগ্য। অন্ত্যোদয় অন্ন যোজনায় এই হার ১২.২ শতাংশ, প্রায়োরিটি হাউসহোল্ডে ১৩.৪ শতাংশ। গ্রামীণ এলাকায় (১২.৫ শতাংশ) তুলনায় শহরে (১৫.৬ শতাংশ) অনিয়ম বেশি।
610
কী এই প্রকল্প?
২০১৩ সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে গরিব পরিবারকে ৩ টাকা কেজি দরে চাল ও ২ টাকা কেজি দরে গম দেওয়া শুরু হয়। কোভিডকালে ২০২০ সালের মার্চে ঘোষণা হয় পিএমজিকেএওয়াই, যাতে বিনামূল্যে চাল-গম মেলে। ২০২৪-এর ১ জানুয়ারি এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে।
710
কে কত রেশন পান, খরচই বা কত?
অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবার মাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ডের সদস্যরা মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে পান। অক্টোবরের পরিসংখ্যানে সারা দেশে ৭৮.৬৩ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছেন। ২০২৫-’২৬ অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে কেন্দ্র খরচ করেছে ২.২৮ লক্ষ কোটি টাকা, যা মোট ভর্তুকি বরাদ্দের (৪.৬৯ লক্ষ কোটি) অর্ধেক।
810
কারা যোগ্য, কারা নন?
অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় আসেন গৃহহীন, ভিক্ষাজীবী, ভূমিহীন ও প্রান্তিক চাষি, রিকশাচালক, কুলি, সাফাইকর্মী, হকারের মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা। প্রায়োরিটি হাউসহোল্ডে গ্রামে মাসিক আয় ১০ হাজার ও শহরে ১৫ হাজার টাকার বেশি হলে, স্থায়ী সরকারি চাকরি বা আয়কর থাকলে, তিন বা তার বেশি ঘরের পাকা বাড়ি, চারচাকা গাড়ি, ট্র্যাক্টর বা ২ কিলোওয়াট বা তার বেশি বিদ্যুৎ সংযোগ থাকলে পরিবার অযোগ্য বলে গণ্য হয়।
910
এসি বাড়ি, গাড়ির মালিকেরাও রেশন তুলছেন
সমীক্ষা বলছে, শীতাতপনিয়ন্ত্রিত বাড়ি ও চারচাকা গাড়ির মালিকেরাও নিজেদের গরিব দাবি করে প্রতি মাসে বিনামূল্যে রেশন তুলছেন। তাঁদের অনেকে সরকারি চাকরিও করেন। রিপোর্টে এঁদের বলা হয়েছে ‘ইনক্লুসন এরর’, অর্থাৎ যাঁদের নাম থাকার কথা নয়, তাঁরাও তালিকায়।
1010
দায় কার? বল ঠেলাঠেলি ও রাজনৈতিক চাপানউতোর
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের রিপোর্ট দায় ঠেলেছে রাজ্যগুলির দিকে। এক কেন্দ্রীয় আধিকারিকের বক্তব্য, উপভোক্তার সংখ্যা কেন্দ্র ঠিক করলেও যোগ্যতার মাপকাঠি ও তালিকা তৈরি করেছে রাজ্যগুলিই। রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কারণ জানতে খাদ্য দফতরের সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। অনেকের মতে, তৃণমূল আমলে চালানো এই সমীক্ষা রাজনৈতিক তরজার নতুন সুযোগ খুলে দিল। তবে প্রথম পাঁচে বিজেপিশাসিত ত্রিপুরা ও বিহার থাকায় বিরোধীরাও পাল্টা যুক্তি পাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.