Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি

Published : Apr 15, 2026, 06:22 PM IST

Ratna Chatterjee TMC Candidate Profile:কেন্দ্র বদলে এবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্য়ায়। পার্থ-র অনুপস্থিতিতে এখানে তৃণমূলের বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে এবার রত্নাই দিদির ভরসার। দেখা যাক রত্না ঠিক কতটা ধনী, কত সম্পত্তি আছে তাঁর।

PREV
112
পার্থ-র অনুপস্থিতিতে রত্না

দীর্ঘদিন জেল খাটার পর জামিনে মুক্তি পেলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়-কে এবার আর বেহালা পশ্চিমে টিকিট দেয়নি তৃণমূল। যে পার্থ ২০০১ থেকে টানা পাঁচবার জিতে নজির গড়েছিলেন। পার্থর অনুপস্থিতিতে বেহালা পশ্চিমে এবার রত্না চট্টোপাধ্য়ায়-কে দাঁড় করিয়েছে তৃণমূল। রত্না গতবার বেহালা পূর্ব থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। এবার তাঁকে বেহালার অন্য একটি আসনে সরিয়ে আনা হয়েছে। এই আসনের একটি ওয়ার্ডে তিনি তৃণমূলের কাউন্সিলর। বেহালার আসন বদলে রত্না কি এবার জিততে পারবেন?

দেখুন হলফনামায় নিজের সম্পত্তি, আইনগত বিষয় নিয়ে কী জানিয়েছেন রত্না চ্যাটার্জি। 

212
আইনত জটিলতা

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি-র সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি হয়েছে।

312
রত্নার নামে রয়েছে আধ ডজন মামলা

রত্না চ্যাটার্জি-র নামে বর্তমানে মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে পর্ণশ্রী থানায় পাঁচটি এবং রবীন্দ্র সরোবর থানায় একটি এফআইআর নথিভুক্ত। অভিযোগগুলির মধ্যে রয়েছে ভাঙচুর, আঘাত, ভয় দেখানো, বেআইনি জমায়েত, দাঙ্গা, অনধিকার প্রবেশ ও শান্তি বিঘ্নিত করার মতো বিষয়। তবে এখনও পর্যন্ত কোনও মামলাতেই চার্জ গঠন হয়নি। প্রসঙ্গত, ২০২১ সালে তাঁর নামে পাঁচটি FIR ছিল, যা এ বছরে বেড়ে ছ’টিতে দাঁড়িয়েছে। কোনও ক্ষেত্রেই তিনি দোষী সাব্যস্ত হননি।

412
নগদ প্রায় ৪.৪৮ লক্ষ টাকা নিয়ে ভোটে নামছেন

বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী ভোটের লড়াইয়ে নামছেন প্রায় ৪.৪৮ লক্ষ টাকা নগদ নিয়ে। তাঁর নামে একাধিক ব্যাঙ্কে মোট ৬টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি সিইএসসি-র সিকিউরিটি ডিপোজিটে প্রায় ৮২ হাজার টাকা এবং টার্ম ডিপোজিটে প্রায় ৫৯ লক্ষ টাকার সঞ্চয় আছে।

512
ঋণ কত, বিনিয়োগ কোথায় কোথায় করেছেন

এ ছাড়াও হোটেল, রেস্তরাঁ, ব্যাঙ্কোয়েট ও মিউচুয়াল ফান্ড-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে তাঁর। অন্যদিকে, তিনটি আলাদা জায়গা থেকে মোট উল্লেখযোগ্য অঙ্কের ঋণ নিয়েছেন, যা এখনও পরিশোধ বাকি রয়েছে।

612
অস্থাবর সম্পত্তি প্রায় ৪.৯ কোটি টাকা

রত্না চ্যাটার্জির-র হলফনামা অনুযায়ী, তাঁর কাছে প্রায় ৮৫৮.৭ গ্রাম সোনার গয়না রয়েছে, যার আনুমানিক মূল্য ১.১৭ কোটিরও বেশি। পাশাপাশি প্রায় ১০০০ গ্রাম রুপোর গয়নাও রয়েছে, যার মূল্য কয়েক লক্ষ টাকা। এ ছাড়াও মোবাইল, ল্যাপটপ, এসি-সহ নানা সামগ্রীর হিসাবও তিনি জমা দিয়েছেন। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ৪.৯ কোটি টাকা।

712
স্থাবর সম্পত্তি ৮.৩৬ কোটি, মোট প্রায় ১৩.২৭ কোটি টাকা

রত্না-র নামে জলপাইগুড়িতে প্রায় সাত বিঘা জমি রয়েছে, যা তিনি ২০১০ সালে কেনেন। এছাড়াও কলকাতার মহেশতলা ও বেহালা, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং দার্জিলিঙে তাঁর একাধিক জমি আছে। পর্ণশ্রী ও নিউ টাউনে তাঁর বাড়িও রয়েছে। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৮.৩৬ কোটি টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩.২৭ কোটি টাকা।

812
৫ বছরে সম্পত্তি বেড়েছে ৫৬ লক্ষের বেশি

২০২১ সালের নির্বাচনের আগে রত্না চ্যাটার্জি-র হাতে নগদ ছিল প্রায় ৪.৫৮ লক্ষ টাকা। সে সময় তাঁর সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দু’টি গাড়ি ছিল। প্রায় ৩৬৪ গ্রাম গয়নার মালিক ছিলেন তিনি, যার মূল্য ছিল আনুমানিক ১৬.৪০ লক্ষ টাকা। তখন তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩.৬২ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তির মূল্য ছিল প্রায় ৯.০৭ কোটি টাকা। 

সব মিলিয়ে মোট সম্পত্তি দাঁড়িয়েছিল প্রায় ১২.৭০ কোটি টাকা। বর্তমানে সেই সম্পত্তি বেড়ে প্রায় ৫৬ লক্ষ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। হলফনামা অনুযায়ী, তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, বিনিয়োগ এবং ব্যাঙ্কের সুদ।

912
কতটা শিক্ষিত বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী

স্নাতক ডিগ্রি রয়েছে। ১৯৯৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার আগে ১৯৯১ সালে যোগমায়া দেবী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। ১৯৮৯ সালে সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন।

1012
ভোটের ময়দানে অভিজ্ঞতা

শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বিচ্ছেদের পর রত্না প্রথমবার তৃণমূলের হয়ে ভোটে নামেন। শোভন তখন বিজেপিতে। এরপর ২০২১ বিধানসভায় বেহালা পূর্ব থেকে রত্নাকে দাঁড় করান মমতা। বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারকে হারিয়ে প্রথমবার বিধায়ক হন রত্না। এরপর ১৩১ নম্বর ওয়ার্ড থেকে কলকাতা পুরসভার কাউন্সিলরও নির্বাচিত হন। এই ওয়ার্ড থেকে জিতেই রত্নার প্রাক্তন স্বামী শোভন কলকাতার মেয়র হয়েছিলেন।

1112
রক্তে রাজনীতি

রত্না চট্টোপাধ্য়ায় হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়ের প্রাক্তন স্ত্রী।  মিডিয়ায় বহুল চর্চিত শোভন-বৈশাখ সম্পর্কের কারণে এই কথাটা অনেকেই জানেন। কিন্তু রত্নার বাবা, মা দুজনেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক। এবার রত্নার ভাই-ও তারই মত ভোটের ময়দানে নেমেছেন।

রত্নার বাবা হলেন মহেশতলার দাপুটে নেতা দুলাল দাস। রত্নার মা কস্তুরী দাস ২০১১ ও ২০১৬ দুটি বিধানসভা নির্বাচনে জিতে মহেশতলা আসন থেকে বিধায়ক হন। তাঁর মৃত্য়ুর পর মহেশতলা থেকে দুবার জিতে বিধায়ক হন তাঁর স্বামী তথা রত্নার বাবা দুলাল দাস। এবার মহেশতলা থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী বিধায়ক দুলাল দাসের ছেলে তথা রত্না চট্টোপাধ্য়ায়ের ভাই শুভাশীষ দাস। বেহালা পশ্চিম ও মহেশতলা দুটি আসনেই তৃণমূল জিতলে বিধানসভায় পাশাপাশি বসবেন ভাই-বোন। 

1212
এবার ভোটের ময়দানে তাঁর প্রতিপক্ষরা

এবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থীর রত্না-র প্রতিপক্ষরা হলেন- ইন্দ্রনীল খাঁ (বিজেপি), নিহার ভক্ত (সিপিএম), শৈবাল রায় (কংগ্রেস), স্বপন দাস (নির্দল) ও স্বরূপ চট্টোপাধ্যায় (জেইউপি)।

২০০১ সাল থেকে এই আসন থেকে টানা জিতে এসেছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। গত ২৫ বছরে এই আসনে বিধানসভা জয় ও লোকসভায় লিড পেয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories