Rejinagar child death: ঋত তৃণমূলের প্রচারের লজেন্স কুড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল ৬ বছরের শিশুর

Published : Sep 30, 2026, 08:59 AM IST
লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু

সংক্ষিপ্ত

Rejinagar child death: পরিবারের দাবি, রবিবার রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার চলাকালীন গাড়ি থেকে শিশুদের উদ্দেশে লজেন্স ছোড়া হচ্ছিল। সেই লজেন্স কুড়াতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর জখম হয় জাসমিনা।

রেজিনগরে ঋত তৃণমূলের প্রচারে মর্মান্তিক দুর্ঘটনা! লজেন্স কুড়াতে গিয়ে পড়ে গিয়ে জখম হয় এক ৬ বছরের শিশু। পরে তাকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকাৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়াতে গিয়েই দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

মৃত শিশুর নাম জাসমিনা খাতুন (৬)। পরিবারের দাবি, রবিবার রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার চলাকালীন গাড়ি থেকে শিশুদের উদ্দেশে লজেন্স ছোড়া হচ্ছিল। সেই লজেন্স কুড়াতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর জখম হয় জাসমিনা। জখম অবস্থায় প্রথমে তাকে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় জাসমিনার।

মৃতের আত্মীয় ইউসুফ শেখের দাবি, ‘‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার চলছিল। গ্রামে বিভিন্ন বাজনার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল শিশু। গাড়ি থেকে ছোড়া চকলেট কুড়াতে গিয়ে মাথায় আঘাত লাগে। এরপর বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারিনি। আজ সকালে মৃত্যু হয়েছে।’’ ঘটনা নিয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ বলেন, ‘‘শিশুদের জন্যই চকলেট ছোড়া হয়েছিল। তবে ঘটনাটি কী ভাবে ঘটেছে, তা আমাদের সত্যিই জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’’ অন্যদিকে, ঘটনার জন্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। তাঁর বক্তব্য, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতাদের শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। পাশাপাশি মৃত শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

ছয় বছরের শিশুর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনাটি কী ভাবে ঘটেছিল এবং প্রচারের সময় নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Weather Update: কাটছে ঘন মেঘের ছায়া, আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট
Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার