Rekha Patra: কলকাতার হাসপাতালে ভেন্টিলেশনে রেখা পাত্র। মনে করা হচ্ছে অর্গানোফসফরাস জাতীয় কীটনাশক শরীরে গিয়েছে। স্নায়ুতন্ত্রে কী ক্ষতি করে এই বিষ? কী চিকিৎসা হচ্ছে? পড়ুন রেখার হেলথ আপডেট।
ভেন্টিলেশনে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। মেডিক্যাল লিগাল রিপোর্টে চিকিৎসকেরা জানিয়েছেন, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক থেকেই তাঁর এই অবস্থা। অর্গানোফসফরাস জাতীয় কীটনাশক শরীরে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
210
কী এই অর্গানোফসফরাস
এটি ফসফরাসযুক্ত অত্যন্ত শক্তিশালী কৃত্রিম রাসায়নিক যৌগ। কৃষিজমিতে পোকামাকড় দমন এবং মশা-মাছি নিধনে এর ব্যবহার হয়। পোকার পাশাপাশি মানুষের স্নায়ুতন্ত্রের পক্ষেও এটি মারাত্মক বিষাক্ত।
310
শরীরের ভিতরে কীভাবে ক্ষতি করে
শরীরে ঢুকলে এটি স্নায়ুতন্ত্রের গুরুত্বপূর্ণ এনজাইম অ্যাসিটাইলকোলিনস্টেরেজকে অকেজো করে দেয়। ফলে 'অ্যাসিটাইলকোলিন' নামে রাসায়নিক অস্বাভাবিক হারে জমতে থাকে। স্নায়ু ও পেশি অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে।
ক্লোরপাইরিফস, ম্যালাথিয়ন, ডায়াজিনন, প্যারাথিয়ন ও ডাইমেথোয়েট এই শ্রেণির কীটনাশক। কৃষিক্ষেত্রে এগুলির বহুল ব্যবহার হয়।
510
শুধু মুখ দিয়ে নয়, অন্য পথেও ঢুকতে পারে
পেটে গেলে তো বটেই, শ্বাসের মাধ্যমে বা ত্বকের সংস্পর্শে এলেও এটি দ্রুত রক্তে মিশে বিষক্রিয়া ঘটাতে পারে।
610
লক্ষণ: শ্বাসকষ্ট থেকে অচেতন অবস্থা
এই ধরনের বিষক্রিয়ায় ফুসফুসে তরল জমে ও শ্বাসনালী সংকুচিত হয়ে তীব্র শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসযন্ত্র বিকল হলে রোগীকে ভেন্টিলেশনে রাখতে হয়। আরও থাকে অতিরিক্ত লালা ও ঘাম, বমি, পেটব্যথা, চোখের মণি ছোট হয়ে যাওয়া, পেশিতে খিঁচুনি। মাথা ঘোরা, অজ্ঞান হওয়া বা কোমায় চলে যাওয়ার ঝুঁকিও থাকে।
710
বসিরহাটে কী চিকিৎসা হয়েছিল
প্রথমে বসিরহাটের হাসপাতালে ছ'টি অ্যাক্টিভেটেড চারকোল ট্যাবলেট দেওয়া হয় রেখাকে। নাকে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টা হয়। বিষের প্রভাব কমাতে অ্যাট্রোপিন ও প্র্যালিডক্সিম ইঞ্জেকশন দেওয়া হয়। বমি ও গ্যাসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও চালু করা হয়।
810
কলকাতায় এনে ভেন্টিলেশনে
অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার ভোরে রেখাকে বাইপাসের ধারে কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
910
এখন কেমন আছেন রেখা
হাসপাতাল সূত্রের খবর, রেখা কোনও সাড়া দিচ্ছেন না। শরীরে কোনও মুভমেন্ট নেই, চোখ খুলে তাকাচ্ছেন না। শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে। অন্য দিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, বিধায়িকা আগের থেকে ভালো আছেন, তবে সময় লাগবে।
1010
তদন্তে পুলিশ, প্রতিক্রিয়া বিরোধীদেরও
কীটনাশক কীভাবে রেখার শরীরে গেল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ হাসপাতালের তরফে স্বচ্ছতার সঙ্গে সবটা জানানোর দাবি তুলেছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.