Rekha Patra: রেখা পাত্রর শরীরে বিষাক্ত কীটনাশক! চিকিৎসকেরা কিছু না বললেও দাবি পরিবারের

Published : Nov 22, 2026, 04:38 PM IST

Rekha Patra Health Update: ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। পরিবারের দাবি, পেটে গিয়েছে ভেষজ কীটনাশক। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বিষক্রিয়ার প্রমাণ মেলেনি। এখন কেমন আছেন রেখা? জানুন মেডিক্যাল বুলেটিন।

PREV
18
আশঙ্কাজনক অবস্থায় হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক

কলকাতার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসা চলছে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। সকালে তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। পরে জানা গিয়েছে, আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি। গতকাল, শনিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

28
স্বাস্থ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

হাসপাতালে গিয়ে রেখাকে দেখে আসেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, বিধায়ক আগের চেয়ে একটু ভালো আছেন, তবে এখনও হাসপাতালেই থাকবেন। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানান তিনি।

38
শনিবার রাতে কী ঘটেছিল

সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বসিরহাটের হাসপাতালে।

48
পরিবারের দাবি: পেটে গিয়েছে বিষ

রেফারেল কার্ডে লেখা দেখেই পরিজনেরা জানিয়েছেন রেখার পেটে 'হার্বাল লার্ভিসাইড' অর্থাৎ ভেষজ কীটনাশক গিয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের হাতে সেই নথি এসেছে। পরিবারের দাবি কীটনাশক থেকেই এই বিষক্রিয়া। তবে এখনও পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানান হয়নি।

58
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য: বিষক্রিয়ার প্রমাণ মেলেনি

শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বিষক্রিয়ার কোনও প্রমাণ এখনও তাঁরা পাননি। তাঁর কথায়, রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন রেখা। খাবারের সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্টের অপেক্ষা চলছে।

68
বসিরহাটে রেখার শারীরিক অবস্থা

রেফারেল কার্ড অনুযায়ী, তখন রেখার রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং নাড়ির স্পন্দন প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেন লাগছিল তাঁর। তিনি ঝিমিয়ে পড়েছিলেন, ডাকলেও সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে জাগানোর চেষ্টাও কাজে আসেনি।

78
বসিরহাটে কী চিকিৎসা হয়েছিল

ছ'টি অ্যাক্টিভেটেড চারকোল ট্যাবলেট দেওয়া হয় রেখাকে। নাকে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টা হয়। এ ছাড়া অ্যাট্রোপিন ও প্র্যালিডক্সিম ইঞ্জেকশন, বমি ও গ্যাসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক চালু হয়। প্রায় চার ঘণ্টা সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

88
রাত ৩টেয় কলকাতায় স্থানান্তর

অবস্থার তেমন উন্নতি না হওয়ায় রাত ৩টেয় রেখাকে কলকাতার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রীর ব্যাখ্যা, তিনি বিধায়ক ও জনপ্রতিনিধি, তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কলকাতায় পাঠায়। নমুনা পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হবে অসুস্থতার আসল কারণ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories