Rekha Patra News: রাজনীতির ময়দানে রেখা পাত্রের পারিবারিক কলহ, দল ছাড়ার হুঁশিয়ারি BJP বিধায়কের

Published : Sep 14, 2026, 05:41 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Rekha Patra News: পারিবারিক অশান্তিতে বিদ্বস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র। দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি? একি বললেন সন্দেশখালির বিজেপি বিধায়ক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Rekha Patra News: পড়াশোনা জানেন না বলে খোদ নিজের দলের নেতাদের কাছেই অপমানের শিকার হন তিনি। এবার আর রাখঢাক না করে দল ছাড়ার হুমকি দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। কদিন আগেই বসিরহাটের সাংগঠনিক জেলা সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার আরও ফুঁসে উঠলেন বিজেপি বিধায়ক (Rekha Patra)।

কী কারণে পদত্যাগের হুঁশিয়ারি রেখা পাত্রের?

রাতের অন্ধকারে মুখ বেঁধে বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি মাকে মারধরের চেষ্টার অভিযোগ—এই ঘটনাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র।

রেখার অভিযোগ, সন্দেশখালির বউ ঠাকুরানি এলাকায় তাঁদের বাপের বাড়ি। সেখানে তাঁর মা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে মুখ বাঁধা কয়েকজন বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাঁর মাকে মারধরের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় শরিক নস্কর পরিবারের সদস্যদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

রেখা পাত্রের দাবি, “আমার মা একা থাকেন। তাঁকে মারার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের গোটা পরিবার অত্যাচারের শিকার। আমার পরিবারের উপরে যদি কোনও আঘাত আসে, তাহলে পুলিশ-প্রশাসনকে ছেড়ে কথা বলব না।”

এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। ক্ষোভের সুরে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বা সরকার তাঁকে সাসপেন্ড করতে চাইলে তিনি নিজেই পদত্যাগ করতে প্রস্তুত। এমনকি প্রকাশ্যে প্রশ্ন তোলেন, “আমার মাকে মারার চেষ্টা হচ্ছে, সরকার কি পদত্যাগ করবে?”

মাত্র কয়েক মাসের বিধায়কত্বের মধ্যেই কেন প্রকাশ্যে পদত্যাগের কথা বলছেন রেখা পাত্র, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সন্দেশখালির ঘটনাকে ঘিরে আগেই অস্বস্তিতে ছিল রাজ্য বিজেপি। এবার নিজের পরিবারের নিরাপত্তা ও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে বিধায়কের বিস্ফোরক মন্তব্য সেই অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Yojana: সেপ্টেম্বরে টাকা দেওয়ার আগে নয় ঘোষণা, নতুন আবেদনকারীদের জন্য বিশেষ উদ্যোগ শুভেন্দু সরকারের
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট