Nirmal Ghosh: ঠিক এই ৩ কারণেই পুরী থেকে গ্রেফতার নির্মল ঘোষ, প্রশ্ন তুললেন কুণাল

Published : Aug 13, 2026, 07:50 PM IST

Nirmal Ghosh Arrest: আরজি কর কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হল নির্মল ঘোষকে। একটা সময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন। ঠিক কোন কোন কারণে গ্রেফতার করা হল দেখুন।

PREV
18
গ্রেফতার নির্মল ঘোষ

অবশেষে গ্রেফতার করা হল পানহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষকে। সূত্রের খবর, মূলত তিনটি কারণে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষকে। যদিও তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন, কালীঘাট তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। আর নির্মলের গ্রেফতারিকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও বর্তমান বিজেপি নেতা সুখেন্দু শেখর রায়।

28
আরজি কর কাণ্ডে যুক্ত নির্মল ঘোষ!

আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের দেহ তড়িঘড়ি ও প্রায় জোরজবরদস্তি করে সৎকরার করা হয়েছিল নির্মল ঘোষের তত্ত্বাবধানে। তেমনই অভিযোগ নির্যাতিতার পরিবারের। রাজ্যে পালাবদল হতেই নতুন করে খোলা হয়েছে আরজি কর কাণ্ডের মামলাগুলি। তারই পরিপ্রেক্ষিতে ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। তাঁকে গ্রেফতারের কারণগুলি দেখুন।

38
তড়িঘ়ড়ি দেহ সৎকার

আরজি করের ঘটনার পরেই নির্যাতিতার দেহ পরিবারের ইচ্ছের বিরুদ্ধে ও অত্য়ান্ত দ্রুততার সঙ্গে সৎকারের ব্যবস্থা করার অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্যাতিতার দেহ তাঁর বাড়ি যাওয়া থেকে শুরু করে শ্মশান পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্মল ঘোষের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভয়াকাণ্ডের সময় থেকেই অভিযোগ উঠতে শুরু করেছিল।

48
তথ্য প্রমাণ লোপাট

সূত্রের খবর দ্রুত দেহ সৎকারের অন্যতম উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট। আরজি করের নির্যাতিতার দ্বিতীয় ময়নাতদন্ত যাতে না হয় তারজন্যই পুরো প্রক্রিয়া ত্বরান্বিত করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষ। এলাকায় তৃণমূল আমলে তাঁর যথেষ্ট দাপটও ছিল। নিজের প্রভাব খাটিয়েও গোটা প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন বলেও অভিযোগ।

58
নতুন এফআইআর

সম্প্রতি নিহতের বাবার করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ নতুন করে এফআইআর দায়ের করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরেই এদিন পুরী থেকে পাকড়াও করা হল নির্মল ঘোষকে। যদিও নতুন করে এফআইআর দায়ের হওয়ার পরেই প্রতিবেশী রাজ্যে গাঢাকা দিয়েছিলেন নির্মল। কিন্তু শেষ রক্ষা হল না।

68
কীভাবে গ্রেফতার?

দ্বিতীয় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই বেপাত্তা ছিলেন নির্মল ঘোষ। তিনি চলে গিয়েছিলেন প্রতিবেশী রাজ্য ওড়িশা। পুলিশের নজর এড়াতে নতুন ফোন আর সিম কার্ড ব্যবহার করেছিলেন। পুরনো ফোন সুইচঅফ করে রেখেছিলেন। নতুন ফোনের মাধ্যমেই হাতে গোনা কয়েকজন পরিচিতের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু নির্মলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পুরীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে।

78
কুণাল ঘোষের প্রতিক্রিয়া

নির্মল ঘোষকে কেন গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি আরও বলেন, সিবিআই যখন তদন্ত করছিল তখন কেন গ্রেফতার করা হয়নি। কুণাল আরও বলেন, সিবিআই এতদিন ধরে ধরল না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি?

88
মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, পানিহাটি শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়ায় বেআইনি কাজ করা হয়েছিল। তিনি জানান, দাহকার্যের সিরিয়াল ৩ নম্বরে থাকলেও রাতারাতি তা বদলে ১ নম্বর করে তড়িঘড়ি সৎকার করা হয়। শ্মশানের নির্ধারিত খরচ পরিবারের লোক দেয়নি, এমনকি মৃতার পরিবারের কোনও ক্লোজ রিলেটিভ বা নিকটাত্মীয়ের বাধ্যতামূলক স্বাক্ষরও নেওয়া হয়নি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories