MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • TMC vs TMC: সাংসদে এখনও ঝুলে NCPI-এর ২০ সাংসদের ভাগ্য! আদালতে যাওয়ার তোড়জোড় কালীঘাট TMC-র

TMC vs TMC: সাংসদে এখনও ঝুলে NCPI-এর ২০ সাংসদের ভাগ্য! আদালতে যাওয়ার তোড়জোড় কালীঘাট TMC-র

TMC vs TMC: তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে কালীঘাট তৃণমূল। ৭-১০ দিনের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি, জেনে নিন পুরো ঘটনা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 13 2026, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
সংসদে ঝুলে NCPI র ভাগ্য?
Image Credit : Asianet News

সংসদে ঝুলে NCPI-র ভাগ্য?

সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেলেও তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন এনসিপিআই (NCPI) সাংসদের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
বাদল অধিবেশনেও স্বীকৃতি নেই!
Image Credit : ANI

বাদল অধিবেশনেও স্বীকৃতি নেই!

মে মাসে বিধানসভা ভোটের পরে রাজ্যে পালা বদল হতেই তৃণমূল থেকে বেরিয়ে যান ২০ জন সাংসদ। প্রথম বিদ্রোহ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষদস্তিদার। তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি (NCPI) নামে নতুন একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন বলেও প্রকাশ্যে ঘোষণা করেছেন। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও তা স্বীকৃতি দেননি।

Related Articles

Related image1
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Related image2
Assam Floods: বন্যায় বিধ্বস্ত অসম, সাহায্যের হাত বাড়িয়ে ১০ কোটি টাকা দিলেন শুভেন্দু
39
সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল!
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল!

সূত্রের খবর, আগামী ৭-১০ দিনের মধ্যে ২০ জন NCPI সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। যদিও এখনও কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ্যে কিছুই ঘোষণা করা হয়নি। তবে তৃণমূল সূত্রের খবর সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

49
বারবার স্পিকারের দ্বারস্থ অভিষেক
Image Credit : Getty

বারবার স্পিকারের দ্বারস্থ অভিষেক

জুলাই মাসে সাংসদপদ খারিজ চেয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা, বুধবার ফের স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। বিদ্রোহী ২০ জন সাংসদের সংসদপদ খারিজের আর্জি নিয়ে একাধিকবার স্পিকারের সঙ্গে কথা হলেও এখনও পর্যন্ত কোনও আশ্বাস পায়নি কালীঘাট তৃণমূল। অন্যদিকে বিক্ষুদ্ধদেরও আশার আলো দেখাননি স্পিকার।

59
আসন বদলের অভিযোগ
Image Credit : chatgpt

আসন বদলের অভিযোগ

অভিষেকের অভিযোগ, তৃণমূল সাংসদদের আসন বদলে তা সেইসব এনসিপিআই সাংসদের পাশে দেওয়া হয়েছে যাঁরা বিজেপির দিকে চলে গিয়েছেন অথচ এখনও সরকারি স্বীকৃতি পাননি।

69
সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করালেন অভিষেক
Image Credit : chatgpt

সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করালেন অভিষেক

নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকার সিদ্ধান্ত না নিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

79
জুন মাসে চিঠি, তারপরও ব্যবস্থা নেই
Image Credit : Asianet News

জুন মাসে চিঠি, তারপরও ব্যবস্থা নেই

দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার জন্য গত জুন মাসেই ২০ জন সাংসদের বিরুদ্ধে চিঠি দিয়েছিল কালীঘাট তৃণমূল, কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

89
পাল্টা কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদারের
Image Credit : chat gpt

পাল্টা কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদারের

এনসিপিআই-তে যোগ দেওয়া বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, লোকসভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র স্পিকারের, অন্য কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।

99
তৃণমূল ভেঙে খান খান
Image Credit : Asianet News

তৃণমূল ভেঙে খান খান

বিধানসভা ভোটে পদ্ম শিবিরের জয়ের পর থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হচ্ছে। একদিকে বিধানসভায় ঋতব্রত-প্রসূনদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছে প্রায় ৬০ জন বিধায়ক। অন্যদিকে সুদীপ কাকলিরা বিবাগী হয়েছেন। ঘর সামলাতেই নাজেহাল হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Bonus: সেপ্টেম্বরে ঢুকবে ৭৪০০ টাকার অ্যাড-হক বোনাস! কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image2
School Holiday: অগস্টের শেষে টানা ছুটির আমেজ! ২৫-৩০ অগস্টের মধ্যে কোন কোন দিন বন্ধ স্কুল, জানুন
Recommended image3
আনন্দপুরে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে ছুরি-কাঁচি দিয়ে হামলা, গ্রেফতার রাঁধুনি
Recommended image4
MMSBY: মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় কার্ড নেই? আটকাবে না চিকিৎসা! হাসপাতাল থেকেই করা যাবে আবেদন
Recommended image5
Ajker Bangla Live News: হরিয়ানায় হাড়হিম করা খুন - স্বামীর পেট ১৪ ইঞ্চি কেটে নাড়িভুঁড়ি বার করে দিল স্ত্রী, তারপর কী হল?
Related Stories
Recommended image1
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Recommended image2
Assam Floods: বন্যায় বিধ্বস্ত অসম, সাহায্যের হাত বাড়িয়ে ১০ কোটি টাকা দিলেন শুভেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved