Rupashree: আবেদন করলেই আর রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার নয়! যাচাইয়ে নতুন নিয়ম আনছে রাজ্য

Published : Nov 12, 2026, 11:29 AM IST

বাল্যবিবাহ রুখতে এবার আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। ‘রূপশ্রী’ প্রকল্পে আবেদনকারী তরুণীদের বয়স যাচাই করতে ‘কন্যারত্ন’ প্রকল্পের তথ্যভাণ্ডার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

PREV
16

বাল্যবিবাহ রুখতে এবার আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। ‘রূপশ্রী’ প্রকল্পে আবেদনকারী তরুণীদের বয়স যাচাই করতে ‘কন্যারত্ন’ প্রকল্পের তথ্যভাণ্ডার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সি কোনও মেয়ের হাতে যাতে বিয়ের জন্য সরকারি আর্থিক সহায়তা না পৌঁছয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। প্রশাসনিক সূত্রে খবর, রূপশ্রীর আবেদনকারীদের তথ্য কন্যারত্ন প্রকল্পের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

26

রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের আওতায় বিয়ের জন্য যোগ্য আবেদনকারীকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য পাত্রীর বয়স অন্তত ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্রীদের অষ্টম শ্রেণি থেকে কন্যারত্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর অবিবাহিত থেকে উচ্চশিক্ষা চালিয়ে গেলে এবং বয়স ১৮ বছর হলে এককালীন ২৫ হাজার টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। এই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

36

রূপশ্রী প্রকল্পে আবেদনকারীর দেওয়া তথ্যের সঙ্গে কন্যারত্নের তথ্যভাণ্ডারের তথ্য মিলিয়ে দেখা হবে। বিশেষ করে যাদের বয়স ১৮ থেকে ২০ বা ২১ বছরের মধ্যে, তাঁদের ক্ষেত্রে এই যাচাইয়ে বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাঁরা কখনও কন্যারত্ন প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের ক্ষেত্রেও বয়সের প্রমাণপত্র খুঁটিয়ে পরীক্ষা করতে হবে।

46

নবান্ন সূত্রে খবর, সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা গিয়েছে, আগের সরকারের আমলে কন্যাশ্রী প্রকল্পের এককালীন ২৫ হাজার টাকা পাওয়ার আগেই অনেকে রূপশ্রীর আর্থিক সহায়তা পেয়েছিলেন। অর্থাৎ, তাঁদের ক্ষেত্রে বয়স সংক্রান্ত তথ্যের অসঙ্গতি থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই একই আবেদনকারী দুই প্রকল্পে আলাদা বয়স উল্লেখ করছেন কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

56

জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের হার বেশি বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। সম্প্রতি বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে জেলাভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর সেই পরিকল্পনা খতিয়ে দেখে সমস্যা মোকাবিলায় বিস্তারিত কর্মসূচি নেবে।

66

আগামী ২৭ নভেম্বর বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে প্রচার ও সচেতনতা কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা রয়েছে। প্রশাসনের লক্ষ্য, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নাবালিকাদের বিয়ে আটকানো।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories