
এদিন নিউ টাউনে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসবেন প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের জন্য। এবার বেছে নেওয়া হয়েছে কলকাতাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘’বহু লোকের ডেস্টিনেশন এখন কলকাতা। যেমন সর্বভারতীয়ভাবে বহু মানুষের ইচ্ছা ছিল বাংলায় কিছু হোক। কেন্দ্রীয় সরকারও চাইছে। তাই প্রবাসী ভারতীয় দিবস এবার পশ্চিম বাংলায় হচ্ছে। এটা আমাদের কাছে খুব গর্বের। সারা বিশ্বের যারা ভারতীয়রা প্রতিষ্ঠিত তারা আসবেন এখানে নতুন বাংলাকে দেখতে। এছাড়াও ইঞ্জিনিয়ারদের সর্বভারতীয় সম্মেলনে উত্তর বাংলায় হবে। আরো কিছু কিছু প্রোগ্রাম ঠিক হয়ে গেছে সর্বভারতীয়স্তরে এখানেই হবে। আর সংযোগ একটা সুযোগ আমাদের কাছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও সেই সুযোগে পশ্চিম বাংলায় আসবেন। তো তারা তারা আসবেন তারা দেখবেন নিঃসন্দেহে তারা বাংলার জন্য আরো ভাববেন,এটা সুযোগ একটা আমাদের কাছে।''
‘’আমি তো বলব খালি ভাইপো নয়, যে কেউ ফুটপাত দখল করছে সেখানেই এটা হওয়া উচিত। কলকাতায় এমনিতে যা রাস্তা কম, জায়গা কম, হাঁটার জায়গা নেই। গাড়ি বেশি তো.. সেজন্য সব মুক্ত হওয়া উচিত। আর উপর থেকেই হচ্ছে। এটা এর আগে একজন এমএলএ খুব প্রভাবী তার অফিসে বুলডোজার চলেছিল। তো নেতারাই দেখিয়েছেন লোককে কি করে কবজা করতে হয়, দখল করতে হয়। সেটা মুক্ত হলেই সাধারণ মানুষ নিজের থেকে সহযোগিতা করবে, রাস্তাঘাট খালি করতে।''
ফলতার জাহাঙ্গিরের বেআইনি বাড়ি। সেই বাড়ি ভেঙে দিচ্ছে প্রশাসন। যা নিয়ে এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’অবশ্যই ভাঙ্গা উচিত। এই যে ডন মাফিয়াগিরি এত বেড়ে গেছিল। সরকারি সম্পত্তি ,সরকারি জমি দখল করে সরকারি টাকায় বিশাল বিশাল বাড়ি। কে ক্লাব করেছে, কে রেস্টুরেন্ট করেছে, এ সমস্ত ভাঙ্গা উচিত। এবং সরকারের টাকা জনগণের জায়গা তাদের হাতে ফেরত দিয়ে উন্নয়নের কাজে লাগানো উচিত।''
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 2028 সালের মধ্যেই কেন্দ্রীয় সরকার যখন পড়বে; তারপর দেখতে পাবেন কি হচ্ছে! সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন-''দেখুন নিজে ছেড়াঁ কাথায় শুয়ে আছেন, যার পার্টিটাই উঠে গেছে তিনি কবে দিল্লি সরকার পড়বে স্বপ্ন দেখছেন। বেল পাকলে কাকের কি?''
‘’দেখুন এখনো তো পুরোপুরি বন্ধ হয়নি। লুকিয়ে এখানে ওখানে উগ্রপন্থীর একটা দুটো রয়েছে। তাদেরকে খোঁজ চলছে। আর সে খোঁজ করার সময় তারা এটাক করেছে। বাধ্য হয়েছে এটাক করতে অস্তিত্ব রক্ষার জন্য সেনা তার জবাব দিয়েছে। তো সেনা একদম পুরোপুরি সন্ত্রাস মুক্ত করতে চলছে কাশ্মীরকে। মানে ইঞ্চি ইঞ্চিতে সেনা খুঁজছে এবং বার করছে তখন যেখানে লুকিয়ে আছে একটা দুটো তারই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।''
‘’দেখুন বিমান পরিষেবা এমন জায়গা সেখানে জিরো টলারেন্স। যাত্রী সুরক্ষায় তো কখনো এরকমের সন্দেহ এসে গেল, কোন ঘটনা ঘটে গেল, তখন বাধ্য হয় টা নিয়ে প্রিকোশন নিতে। কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত আর ব্যবস্থা টেকনোলজিক্যালি এবং সিকিউরিটির দিক দিয়েও হয়েছে। তবুও সামান্য ত্রুটি যেন কোথাও ভুল না থাকে ফাঁক না থাকে সরকার সে ব্যাপারে সচেতন হবেই এবং হচ্ছে বলে এ ধরনের ঘটনা হলে তার সঙ্গে সঙ্গে তার বিধি করা হচ্ছে।''
‘’রাজনৈতিক ফোঁটা বা রাজনীতিক সম্পর্ক রাজনীতির সঙ্গে সঙ্গে পাল্টে যায়। সব ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল। রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। মুখ দেখানো, বাড়িতে যাওয়া কম্পিটিশন চলছিল। ভিড় লাগছিল আজ সেখানে ক্ষমতা নেই । তো মধু নাইতো মধুচাকে কে যাবে? এ ধরনের রাজনীতিক অনুষ্ঠানের মধ্যে না থাকাই ভালো। আমি ব্যক্তিগতভাবে আমার ডিপার্টমেন্টে সিঙ্গুরে গেছি অফিসে। ওখানকার স্বচ্ছ ভারতের সঙ্গে যে মহিলারা যুক্ত আছেন তারা কাজ করছেন ,য়তাদের দিয়ে আমরা ফোঁটার আয়োজন করেছিলাম। এডিএম ছিলেন, বিডিও ছিলেন, আমি ছিলাম, অফিসাররা ছিলাম আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ভাই ফোঁটার আয়োজন করেছি আমাদের কর্মীদের নিয়ে।''