Malda: পরিবর্তন বনাম প্রত্যাবর্তন আবহে বাজারে তুঙ্গে আবিরের চাহিদা, কোন রঙ বিকোচ্ছে সবথেকে বেশি?

Published : May 02, 2026, 02:04 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Malda Election Update: ভোটের রেজাল্টের এখনও ২৪ ঘন্টা বাকি। তার আগে বাজারে বাড়ছে আবির বিক্রির চাহিদা। কোন রঙেরআবির বেশি বিকোচ্ছে দোকানে-দোকানে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Malda Election Update: রাজ্যের দু দফা নির্বাচন ইতিমধ্যেই শান্তিপূর্ণ ভাবে ও নির্বিঘ্নে হয়েছে l রাজ্যেএবার পরিবর্তন হবে না প্রত্যাবর্তন তার জন্য অপেক্ষা করতে হবে চার মে ভোট গণনার দিন l ইতিমধ্যেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দারুন গুঞ্জন শোনা যাচ্ছে l আর এরই মধ্যে মালদা জেলায় বাজার থেকে সবুজের তুলনায় গেরুয়া আবির বেশি বিক্রি হওয়ায় জোর চর্চা রাজনৈতিক মহলেl আবির নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা l তৃণমূলের দাবি ইতিমধ্যেই আমাদের তৃণমূল কর্মী নেতৃত্বরা সবুজ আবির কিনেই ফেলেছি ফলে বাজারে নেই l বিজেপি এই নিয়ে রাজনীতি করছেl যদিও তৃণমূলকে পাল্টা দিয়েছে বিজেপিও সবাই জানে এবার গোটা রাজ্যে গেরুয়া আবির এর ঝড় উঠবে l

মালদা জেলায় নেতাজি কমার্শিয়াল মার্কেট সেখানে দেখা যাচ্ছে যারা আবির ব্যবসায়ী তাদের দোকানে গেরুয়া আবির বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে সবুজ আবির তেমন বিক্রি হচ্ছে না l চাহিদা তুলনাই গেরুয়া আবির সেভাবে পাচ্ছে না l আবির ব্যবসায়ী সমু সেন ,অশোক সাহা , নীতিন সাহা , জানান হোলির সময় আবিরের যে চাহিদা থাকে এইবার ভোটে তার থেকে বেশি গেরুয়া আবিরের চাহিদা বাড়ছে l 

বাড়ছে নানা রঙের আবির বিক্রির চাহিদা:-

প্রতিদিন 25 থেকে 30 প্যাকেট আবির গেরুয়া বিক্রি হচ্ছে। সেই তুলনায় সবুজ আবির বিক্রি হচ্ছে না l আবিরের এত চাহিদা যে কলকাতার বাজারেও গেরুয়া আবির আমরা পাচ্ছি না l যার ফলে যতক্ষণ রয়েছে ততক্ষনই গেরুয়া আবির আমরা দিতে পারব তারপর আর না l এবার গেরুয়া আবিরের দামও প্রতি ১০ কেজি প্যাকেটে 40 থেকে 50 টাকা করে বেড়েছে বেশি দাম দিয়েও আবির কিনছেন ক্রেতারা l গেরুয়া আবির এর দাম দেড়শ টাকা প্রতি ১০ কেজির প্যাকেট ছিল কিন্তু চাহিদা যেভাবে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রতি ১০ কেজির প্যাকেটে 40 থেকে 50 টাকা করে দাম বেড়েছে l তবে সবুজ আবিরের দাম বাড়েনি। প্রতিদিনই ক্রেতারা আসছেন গেরুয়া আবির কিনতে এইভাবে চাহিদা বাড়লে গেরুয়া আবির বাজারে আর পাওয়া যাবে না l

আর এই আবির কেনাবেচা কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান আমাদের তৃণমূল কংগ্রেসের হাই কমান্ড সাংসদ অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই দলের কর্মী নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির বাজার থেকে সংগ্রহ করে রাখতে সেক্ষেত্রে আমরা আগে থেকেই সবুজ আবির সংগ্রহ করে রেখেছি। এছাড়াও রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ও ডিজে রাখতে বলেছেন l 

Summer Skincare: গরমে ত্বকের যত্নে মেনে চলুন এই সহজ টিপসগুলি, জানুন এক ক্লিকে

আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি সুতরাং যে সমস্ত ব্যবসায়ীরা এই কথা বলছেন আমার মনে হয় তারা বিজেপি সমর্থিত। আজকে গোটা পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কোন কর্মী নেই আজকে বিজেপি এই সেনাবাহিনী ,সাজুয়া গাড়ি অবজারভার কে দিয়ে নির্বাচন করছে l বিজেপির পায়ের তলার মাটি নেই। চার মে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি সরকারি আসছেন চার মেয়ে এত আকাশে বাতাসে সবুজ আবির উড়বে গেরুয়া আবির দেখাই যাবে না

দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী জানান আজকের তৃণমূল কর্মীদের নেতৃত্বরা আগের থেকে সবুজ আবির কিনে রাখছে। আমরা আমাদের দলের কর্মীদের নেতাদেরকে এ সমস্ত কথা বলি না l কারণ চার মে গোটা রাজ্যেই গেরুয়া ঝড় উঠবেl আকাশে গেরুয়া আবির ছেয়ে যাবে l আজকে তৃণমূলের নেতারাই আমাদেরকে ফোন করছে গেরুয়া আবীর মাখার জন্য l চার তারিখ ভোট গণনার দিন বারোটার পর থেকে দেখবেন একাধিক তৃণমূলের নেতা রা আমাকে ফোন করবে আমাদের দলে ঢোকার জন্য l তৃণমূলের লোকরাই গেরুয়া আবির কিনে ঘরে রাখছেন l

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘নবান্ন’ ধরে রাখার পথে বাধা এই ৫ বিষয়, দিদির ক্যারিশমা কি আবারও দেখা যাবে?
Keya Ghosh: স্ট্রং রুম বিতর্ক থেকে পুনর্নির্বাচন! মমতার দিকে একের পর এক তোপ দাগলেন কেয়া