কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠকের পর থেকেই রাজধানীর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহেই কি মন্ত্রিসভায় নতুন মুখ আসতে চলেছে?
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠকের পর থেকেই রাজধানীর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহেই কি মন্ত্রিসভায় নতুন মুখ আসতে চলেছে? আর সেই সম্ভাব্য রদবদলে কি বড় দায়িত্ব পেতে পারেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য? রাজনৈতিক মহলের একাংশের আলোচনায় এখন এই প্রশ্নই ঘুরছে। রাজনৈতিক সূত্রের দাবি, আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণে শমীক ভট্টাচার্যকে জায়গা দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
26
শমীক ভট্টাচার্য বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজ্যে দলের রাজনৈতিক পরিস্থিতি সামলানোর দক্ষতার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ জল্পনা হল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেও আপাতত রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব থেকে তাঁকে সরানো হবে না। অর্থাৎ একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতির দায়িত্ব সামলানোর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
36
তবে বিজেপির 'এক ব্যক্তি, এক পদ' নীতির সঙ্গে এই সম্ভাব্য সিদ্ধান্তের সামঞ্জস্য কীভাবে রাখা হবে, তা স্পষ্ট নয়। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে শিল্পায়ন ও বিনিয়োগের বিষয়েও শমীক ভট্টাচার্যকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং বৈঠক নিয়ে দলের অন্দরেও চর্চা রয়েছে।
46
পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে আগ্রহী শিল্পগোষ্ঠীর কর্তাদের সঙ্গে একাধিকবার একান্ত বৈঠক করেছেন শমীক ভট্টাচার্য, ৪ মে'র পরবর্তী সময়ে। যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ অনেকটা সহজ করে দিয়েছে বলে চর্চা বিজেপিতেই। সাম্প্রতিককালে , বিভিন্ন দূতাবাসের তরফেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে শমীক ভট্টাচাযের সঙ্গেই। বিনিয়োগ এবং অন্যান্য কাজের ক্ষেত্র সহজ ও মসৃন করতে, বিনিয়োগ টানার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয় বাড়ানোই কি তাঁর সম্ভাব্য নতুন দায়িত্বের অন্যতম কারণ? এই প্রশ্নও উঠছে।
56
শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হলে পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, তাঁদের কারও দায়িত্বে পরিবর্তন হবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। অন্যদিকে, আগামী বছরের পুর নির্বাচনকে সামনে রেখে বাংলার সংগঠনের দায়িত্ব আরও গুরুত্ব দিয়ে বণ্টনের পরিকল্পনা থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান।
66
রাজ্যে নতুন সরকার গঠনের পরেও বিজেপির কাছে পুর নির্বাচন বড় চ্যালেঞ্জ হতে পারে। বিরোধীদের পাশাপাশি দলের অভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় স্তরে নেতৃত্বের সমন্বয় এবং পুরনো-নতুন কর্মীদের মধ্যে বোঝাপড়ার বিষয়গুলিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার সংগঠনের দায়িত্বে নির্দিষ্ট কোনও কেন্দ্রীয় নেতাকে রাখতে পারে বলে জল্পনা চলছে। তবে আপাতত সবটাই রাজনৈতিক মহলের আলোচনা। ২৩ নভেম্বর মন্ত্রিসভা সম্প্রসারণ হবে কি না, শমীক ভট্টাচার্য আদৌ কেন্দ্রীয় মন্ত্রী হবেন কি না, তা নিয়ে কোনও সরকারি নিশ্চয়তা নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.