BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

Published : Aug 25, 2026, 05:04 PM IST

BJP: দুর্নীতিতে ‘জ়িরো টলারেন্স’! দলের ভাবমূর্তি রক্ষায় কর্মীদের কড়া বার্তা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের। অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, তোলাবাজি নিয়েও আগেই সতর্ক করেছিলেন তিনি।

PREV
18
ফের কড়া বার্তা শমীকের

দুর্নীতি রুখতে ও দলের ভাবমূর্তি রক্ষায় আরও একবার কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির সাংগঠনিক হোয়াট্‌সঅ্যাপ গ্রুপগুলিতে এই বার্তা পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

28
দুর্নীতিতে ‘জ়িরো টলারেন্স’

হোয়াটসঅ্যাপ বার্তায় স্পষ্ট ভাষায় দুর্নীতির ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেছেন শমীক। দলের অগ্রাধিকার যে ভাবমূর্তি রক্ষা এবং জনসেবা, তা কর্মীদের মনে করিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ দলের রাজ্য নেতৃত্বয় তাই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপের কথাই বলা হয়েছে।

38
অনভিপ্রেত কাজকর্মের অভিযোগ

চিঠির শুরুতেই শমীক জানিয়েছেন, দলের বিভিন্ন স্তরের কর্মীদের একাংশের বিরুদ্ধে সম্প্রতি ‘অনভিপ্রেত’ কাজকর্ম এবং অনিয়মের অভিযোগ তাঁর কাছে পৌঁছেছে। যা দল কখনই বরদাস্ত করবে না।

48
দায় নেবে না দল

দলীয় নীতির বাইরে গিয়ে কেউ অনৈতিক বা দুর্নীতির কাজে যুক্ত হলে দল কখনওই তার দায়ভার নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শমীক। তিনি আরও বলেছেন, প্রয়োজনে দল সংশ্লিষ্ট নেতা বা কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেও পিছুপা হবে না।

58
কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললেই যে কোনও দলীয় পদাধিকারীর বিরুদ্ধে কঠোর আইনি এবং সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

68
পুরনো কর্মীদের ত্যাগের কথা স্মরণ

দলের ভাবমূর্তি এবং পুরনো কর্মীদের দীর্ঘদিনের ত্যাগের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। পুরনো কর্মীদের ত্য়াগ যাতে কোনওভাবে ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি।

78
স্বচ্ছতার সঙ্গে কাজের নির্দেশ

মানুষের আস্থা বজায় রেখে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য কর্মীদের দায়িত্বের কথা ফের মনে করিয়ে দেওয়া হয়েছে বার্তায়। বিজেপি কর্মীদের জনসেবায় মন দিতেও আহ্বান জানিয়েছেন রাজ্য সভাপতি।

88
আগেও তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি

এর আগে গত ১ অগস্ট ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে তোলাবাজি প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছিলেন শমীক, বিজেপির নাম করে তোলাবাজি হচ্ছে, এই অভিযোগ একপ্রকার মেনেও নিয়েছিলেন তিনি। পাশাপাশি দল যে দুর্নীতিগ্রস্তদের পাশে থাকবে না তাও একপ্রকার স্পষ্ট করে গিয়েছেন শমীর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories