
ফের ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। রবিবার ১৬ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। যার ফলে ওই দিন হাওড়া থেকে কলকাতা যাওয়ার ক্ষেত্রে বিকল্প রাস্তা জেনে নিন।
জানা গিয়েছে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। তাই দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা যাওয়ার থাকলে কিংবা কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কোথাও যাওয়ার থাকলে সেই রাস্তা এড়িয়ে চলুন। প্রসঙ্গত, দ্বিতীয় হুগলি সেতুর বিয়ারিং থেকে শুরু করে কেবল সহ একাধিক অংশে মেরামতির কাজ হবে বলে জানা যাচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের কাজের কারণেই বন্ধ থাকবে সেতু।
বিকল্প রাস্তা-
জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলোকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিং-র দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাওয়া যাবে।
হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যেতে পারবেন।
জেএ আইল্যান্ডের দিক থেকে কেরি রোড ধরে আসা গাড়িগুলোকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিং-র দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কেপি রোড দিয়ে যাওয়া গাড়িগুলোকে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
১১ ফারলং গেট থেকে গাড়িগুলোকে রেড রোডে পাঠানো হবে। রেড রোড ধরে সেখান থেকে হাওড়া ব্রিজে পৌঁছানো যাবে।
প্রসঙ্গত, রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৬ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, যাত্রীদের ভোগান্তি এড়াতে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.