10:02 AM (IST) Nov 21

Ajker Bangla Live News: New Zealand vs India - রাহুল-শুবমানের দাপট, প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত

New Zealand vs India First Test: চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০, ওডিআই সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এবার প্রথম টেস্ট ম্যাচেও ভারতের দাপট দেখা যাচ্ছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দিয়েছে ভারতীয় দল। এবার ম্যাচ জেতার চেষ্টা করবেন শুবমান গিলরা (Shubman Gill)।

Read Full Story
09:20 AM (IST) Nov 21

Ajker Bangla Live News: KL Rahul - নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে শতরান, নতুন নজির কে এল রাহুলের

New Zealand vs India: ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং ভারতীয় দলের তারকা কে এল রাহুলের। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন অপরাজিত থাকার পর তৃতীয় দিন শতরান পূরণ করেন রাহুল। তিনি এই শতরানের মাধ্যমে নতুন নজির গড়লেন।

Read Full Story
09:09 AM (IST) Nov 21

Ajker Bangla Live News: Second Hooghly Bridge - রবিবার ১৬ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রাস্তার খোঁজ?

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৬ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, যাত্রীদের ভোগান্তি এড়াতে হাওড়া-কলকাতার মধ্যে যাতায়াতের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Read Full Story