Sharadwat Mukherjee : ধর্মের পালন করেন না, ভাইফোঁটা নিয়ে মমতাকে তোপ শারদ্বতের

Sharadwat Mukherjee : ধর্মের পালন করেন না, ভাইফোঁটা নিয়ে মমতাকে তোপ শারদ্বতের

Published : Nov 11, 2026, 11:11 PM IST

Sharadwat Mukherjee : ভাইফোঁটা পালন না করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। তাঁর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম পালন করেন না, তাই হয়তো ভাইফোঁটা তাঁর ধর্মের সঙ্গে যায় না!

Sharadwat Mukherjee ভাইফোঁটা পালন না করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। তাঁর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম পালন করেন না, তাই হয়তো ভাইফোঁটা তাঁর ধর্মের সঙ্গে যায় না! কলকাতায় দলের পার্টি অফিসে ভাইফোঁটা উৎসবে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।একইসঙ্গে কীর্তি আজাদের রাম মন্দিরে না যাওয়ার মন্তব্যেরও সমালোচনা করেন শারদ্বত। তাঁর বার্তা, সনাতন ধর্মে বিশ্বাসীদের রাম মন্দিরে যাওয়া নিয়ে আপত্তির কোনও কারণ নেই। যাঁরা নিজেদের নাস্তিক বলে দাবি করেন, তাঁদেরও একবার মন্দিরে যাওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটা উৎসবে অংশ না নেওয়ার প্রসঙ্গেও রাজনৈতিক তরজা অব্যাহত। সব মিলিয়ে ভাইফোঁটার আবহে একাধিক ইস্যুতে সরব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। 

03:25Shamik Bhattacharya : মমতার কথার সমাজে আর কোনও গুরুত্ব নেই, তীব্র কটাক্ষ শমীকের
07:47Kunal Ghosh: 'নতুন দিদি' চন্দ্রিমার কাছ থেকে অরূপের ফোঁটা! খোঁচা দিয়ে কী বললেন কুণাল
15:00Agnimitra Paul : 'পশ্চিমবঙ্গের মানুষকে এতদিন কেউ শেখায়নি...' কোন বিষয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল
05:42Dilip Ghosh : 'মমতার কাছে সবাই ক্ষমতার ফোঁটা নিতে যেত...' বিস্ফোরক দিলীপ ঘোষ
05:16প্রায় ৩০০ বছরের প্রথা! রাতের অন্ধকারে দৌড়ে বিসর্জন মা বোলতলা কালীর
06:19Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে কীসের তোড়জোড়? খুলে ফেলা হল বাঁশ, সরল টিনের শেড
04:3319th Pravasi Bharatiya Divas Convention: বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগ! দিল্লি থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
04:52নিজের মাইনের টাকা থেকেই ৮০ মৃৎশিল্পীকে উপহার! নজর কাড়লেন CM শুভেন্দু
04:38Bhai Phonta 2026 Celebration: ভাইফোঁটার দিনে ভালোবাসার অন্য ছবি! মন ভালো করা উদ্যোগ শিলিগুড়িতে
Read more