
ভোট পরবর্তী হিংসার অভিযোগে তোলপাড়! জীবনতলা থানায় বিজেপি কর্মীদের অভিযোগ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দুই বিজেপি কর্মী।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দুই বিজেপি কর্মী। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত দাহারানি কেউটি পাড়ার বাসিন্দা অসিত নস্কর ও প্রসেনজিৎ মণ্ডলের অভিযোগ, বিজেপি করার কারণে তাঁদের বাড়িতে হামলা, লুটপাট এবং পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল। অভিযোগে তৃণমূলের শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ তোলা হয়েছে। বাড়ির আসবাবপত্র, সোনার গয়না, টিভি, ফ্রিজ, ট্রাক্টরের যন্ত্রপাতি, পুকুরের মাছ ও জমির ধান লুটের অভিযোগও করেছেন তাঁরা। অভিযোগকারীদের দাবি, তৎকালীন শাসকদলের ভয়ে এতদিন তাঁরা থানায় অভিযোগ করতে পারেননি। এবার জীবনতলা থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।