বিজেপি সরকার বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে চলেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ অগস্ট থেকে এই প্রকল্পের পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। জেনে নিন বিস্তারিত।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে সরকার। বাংলায় চালু করেছে একাধিক ভাতা ও প্রকল্প। তেমনই আসছে নতুন আরও প্রকল্প। এবার ফের একবার চমক দিল বিজেপি সরকার।
25
বিজেপি ক্ষমতায় আসার পরেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার কথা। এবার প্রকাশ্যে এল নয়া তথ্য। সদ্য আয়ুষ্মান ভারত নিয়ে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
35
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগামী ১৬ অগস্ট থেকে বাংলায় আনুষ্ঠানিক ভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হবে।
তিনি আরও বলেন, অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন, উন্নত রোগী পরিষেবা, সরকার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৃদ্ধি ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার নানান বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়।
55
এদিকে আরও জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত যোজনা চালুর প্রস্তুতির অংশ হিসেবে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে আবশ্যিকভাবে ফায়ার নর্মস মানতে হবে। তেমনই এই প্রকল্পের নির্ধারিত রেটই নিতে হবে। তবে যারা এনএবিএইট স্বীকৃত, তাঁদের ১০ শতাংশ বেশি রেট দেওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.