SIR Supplementary voter list: আজ, শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে পারে নির্বাচন কমিশন। তেমনই প্রস্তুতি শুরু করেছে। সব বুথ থেকে ভোটার তালিকা চলে এলে আজই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। ECIএর চিন্তা বিচারকদের নিরাপত্তা নিয়ে।
আজ, শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে পারে নির্বাচন কমিশন। তেমনই প্রস্তুতি শুরু করেছে। সব বুথ থেকে ভোটার তালিকা চলে এলে আজই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। যদি না, আসে তাহলে আরও কিছুটা সময় লাগতে পারে বলেও নির্বাচন কমিশন সূত্রের খবর।
210
বিচারকতদের নিয়ে উদ্বেগ
নির্বাচন কমিশন সূত্রের খবর যে বিচারকরা SIR-এর ভোটারদের বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্রের খবর, বিচারকদের নিরাপত্তা খতিয়ে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিএসপিকে। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
310
নিষ্পত্তির সংখ্যা
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজারপ বিচারাধীন নামের নিষ্পত্তি হয়েছে। রাজ্যের ৭ হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। তবে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত সম্পূর্ণ তালিকা আসেনি। শুক্রবারের মধ্যে যদি বুথ থেকে নাম চলে আসে তবে শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ করবে কমিশন। আর যদি তা না হয় তাহলে তালিকা প্রকাশে আরও খানিক দেরি হতে পারে।
510
বিচারাধীন ভোটারের সংখ্যা
গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল। তাতে বিচারাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিদের নিয়োগ করেছে। তারাই বৈধ ভোটারদের বাছছেন।
610
বিচারকের সংখ্যা
এই মুহূর্তে রাজ্যে ৭০০-র বেশি বিচারক,বৈধ ভোটার বাছার কাজে নিযুক্ত রয়েছেন। কমিশন সূত্রের খবর বিবেচনাধীন নামের নিষ্পত্তিতে গতি বেড়েছে। প্রতিদিন গড়ে ২ লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে।
710
নাম বাদ গেলে আবেদন
আদালত জানিয়েছে, বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির পরেও অতিরিক্তি তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তারা পৃথক ভাবে আবেদন করতে পারবেন বিশেষ ট্রাইবুনালে। তবে তাদের ভবিষ্যৎ কী তা এখনও স্পষ্ট নয়।
810
বিচারকদের নিরাপত্তা
নির্বাচন কমিশন বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যারা তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি বিবেচনা ও নিষ্পত্তি করছেন, সেই বিচারকদের নিরাপত্তা খতিয়ে দেখা হবে। অতিরিক্ত তালিকা প্রকাশের পরে নিরাপত্তা প্রয়োজন হলে তা দিতেও নির্দেশ দিয়েছে কমিশন।
910
রাজ্যে ভোট
এবার রাজ্যে দুই দফায় ভোট। ২৩ ও ২৯ এপ্রিল ভোট গ্রহণ হবে। ফল প্রকাশ ৪ মে। নির্বাচন প্রক্রিয়া শেষ ৬ মে।
1010
পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
কমিশন জানিয়েছে, ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যত জনের নামের নিষ্পত্তি হবে, প্রত্যেকের নাম অতিরিক্ত ভোটার তালিকায় রাখা হবে। দফায় দফায় এমন একাধিক তালিকা প্রকাশ করবে কমিশন। তবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া ভোট হওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে সময়ের মধ্যে বিবেচনাধীন নামের নিষ্পত্তি না হলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.