Voter List: জয়নগরে তুলকালাম! এক বুথেই ২৮৬ জনের নাম বাদ? ঝাঁটা-জুতো হাতে রাস্তায় মহিলারা!

Voter List: জয়নগরে তুলকালাম! এক বুথেই ২৮৬ জনের নাম বাদ? ঝাঁটা-জুতো হাতে রাস্তায় মহিলারা!

Published : Apr 01, 2026, 10:25 AM IST

Voter List: জয়নগরে হঠাৎ কেন রাস্তা অবরোধ? ভোটার তালিকা থেকে এক ঝটকায় উধাও ২৮৬ জনের নাম! টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল মহিলারা। কেন নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা? জেনে নিন আসল কারণ।

Voter List: এক বুথেই উধাও ২৮৬ ভোটার! হাতে ঝাঁটা-জুতো নিয়ে জয়নগরে রণক্ষেত্র, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই দেখা গেল চাঞ্চল্যকর তথ্য। একটি মাত্র বুথ থেকেই বাদ পড়েছে ২৮৬ জনের নাম! এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর ২ ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েত এলাকা। বেআইনিভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বেলে রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো বাসিন্দা।

কী ঘটেছিল আসলে?

স্থানীয় সূত্রে খবর, জয়নগর ২ ব্লকের বামনের চক ২৫২ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১০৫৮। সম্প্রতি প্রকাশিত সংশোধিত তালিকায় দেখা যায়, সেই বুথের ২৮৬ জনের নাম তালিকা থেকে গায়েব হয়ে গিয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে ১৫৪ জন মহিলা এবং ১৩২ জন পুরুষ। স্থানীয়দের দাবি, যারা বছরের পর বছর ভোট দিয়ে আসছেন এবং যাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, তাদের নামও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।

মহিলাদের রণংদেহী মেজাজ

এদিন সকাল থেকেই মহিলারা ঝাঁটা এবং জুতো হাতে রাস্তার দখল নেন। মাঝরাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলে তারা দাবি করেন, অবিলম্বে এই 'ভুল' সংশোধন করে প্রত্যেকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, "বুথ লেভেল অফিসার বা বিএলও-রা সঠিকভাবে কাজ না করায় এই বিপত্তি। এটি গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র।"

প্রশাসনের ভূমিকা

দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে বেলে রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বিক্ষোভকারীরা অনড়। শেষ পাওয়া খবর অনুযায়ী, সঠিক তদন্ত এবং নাম পুনর্বহালের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

ভোটের আগে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। এর পেছনে কোনো প্রশাসনিক গাফিলতি নাকি রাজনৈতিক চক্রান্ত রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

05:15Election Commission: ভোটে নজিরবিহীন কড়াকড়ি! একের পর এক কঠোর নির্দেশ নির্বাচন কমিশনের
04:04চিকিৎসার নামে নোংরা ব্যবসা নার্সিংহোমের, ফাঁস করলেন মহিলা সাংবাদিক, দেখুন ভিডিও
08:16West Bengal Elections 2026: দিলীপকে জেতাতে মিঠুনের মেগা হিট রোড শো! শেষবেলার প্রচারে কিস্তিমাত বিজেপির
05:41Maithili Thakur: দিদি মিথ্য়া বলছেন, কী নিয়ে মমতাকে মিথ্যুক বললেন মৈথিলী ঠাকুর?
05:02Dantan Clash: ভোটের আগেই কেন অগ্নিগর্ভ দাঁতন? মেরে বিজেপি প্রার্থীর হাত কারা ভাঙল? দেখুন
05:09West Bengal Elections 2026: রুই মাছ খেয়ে ‘মাছ রাজনীতি’কে কড়া খোঁচা! মমতাকে তোপ অনুরাগ ঠাকুরের
05:47Election 2026: বারুইপুরে 'গোপন' সন্ত্রাস! বিজেপির পোস্টার ছিঁড়ে ভয় দেখানোর অভিযোগে সোচ্চার প্রার্থী টুম্পা সর্দার
09:58WB Election 2026: শেষবেলার প্রচারে নন্দীগ্রামকে কী মনে করালেন শুভেন্দু? দেখুন
10:09Amit Shah: অবৈধ খনি বন্ধ থেকে UCC! পশ্চিম বর্ধমানে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বড় ঘোষণা অমিত শাহর
06:52Canning News: ক্যানিংয়ে রণক্ষেত্র! প্রচারে গিয়ে হামলার মুখে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম
Read more