
Election 2026: বারুইপুরে 'গোপন' সন্ত্রাস! বিজেপির পোস্টার ছিঁড়ে ভয় দেখানোর অভিযোগে সোচ্চার প্রার্থী টুম্পা সর্দার
বিজেপির ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে খালের জ্বলে ফেলা হয়েছে, এমন অভিযোগে সরব বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার। এতো উন্নয়ন যেখানে, সেখানে বিজেপিকে ভয় কেনো? প্রশ্ন বিজেপি প্রার্থীর।
উত্তরভাগ এর সুভাষ পল্লীর লাল ব্রিজ থেকে ঢালাই ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বিজেপির ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে খালের জ্বলে ফেলা হয়েছে, এমন অভিযোগে সরব বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার। উত্তরভাগ সুভাষপল্লী বিজেপির একাধিক ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে খালের জলে ফেলা হয়েছে। টুম্পা সর্দার জানান, রাতের অন্ধকারে তৃণমূলের হার্মাদরা এই কাজ করছে, শুধু এখানে নয় সর্বত্র জায়গায়তে ভয় পেয়ে করছে।উত্তরভাগ সুভাষপল্লী, গোচরন ট্যাঙ্গারবেরিয়া বিভিন্ন জায়গায়তে ভয় পেয়ে এই কাজ করছে । এতো উন্নয়ন যেখানে, সেখানে বিজেপিকে ভয় কেনো? প্রশ্ন বিজেপি প্রার্থীর। মা-বোনেরা এগিয়ে এসেছে, ডবল ইঞ্জিন সরকার হবে। পোস্টার ফ্লেক্স, ছিঁড়ে দমিয়েরাখা যাবে না। তৃণমুল দুষ্কৃতীদের কাজে লাগিয়ে কিছু হবে না। রাতের অন্ধকারে মাক্স লাগিয়ে এসে এই কাজ গুলো করেছে তৃণমূলের হার্মাদরা।।