Smart Meter: স্মার্ট মিটার লাগালে কি কারেন্টের বিল বেশি আসবে? জেনে নিন সত্যিটা

Published : Jun 05, 2026, 05:35 PM IST

পশ্চিমবঙ্গে এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা। অর্থাৎ, মোবাইল ফোনের মতো প্রয়োজন অনুযায়ী খরচ করে করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বাসিন্দারা। রাজ্যে এসে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর।

PREV
16

পশ্চিমবঙ্গে এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা। অর্থাৎ, মোবাইল ফোনের মতো প্রয়োজন অনুযায়ী খরচ করে করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বাসিন্দারা। শনিবার রাজ্যে এসে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর। তিনি রাজ্য সরকারকে আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলায় দু কোটি স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দিয়েছেন।

26

আগামী জুলাই মাস থেকে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) ইতিমধ্যেই সরকারি দফতর, বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গার্হস্থ্য গ্রাহকদের জন্য প্রায় ৭ লক্ষ স্মার্ট মিটার লাগিয়েছে। প্রতিটি স্মার্ট মিটারের জন্য কেন্দ্র সরকার ৯০০ টাকা করে অনুদান দেবে। ক্রেতাকে ৯১ মাস ১০০ টাকা করে অতিরিক্ত খরচ করতে হবে। তবে আমাদের মধ্যে অনেকেই জানেন না যে কী এই স্মার্ট মিটার। এটা লাগালে কী কী সুবিধা বা অসুবিধা হবে।

36

এই মিটারগুলো উন্নত যোগাযোগ ও আইওটি (IoT) প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে মিটার রিডিং নেওয়া, রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং ডেটা সংরক্ষণের সুবিধা প্রদান করে। স্মার্ট মিটারগুলো আরও নির্ভুলভাবে বিদ্যুৎ পরিমাপ এবং বিদ্যুৎ ব্যবহারের তথ্য প্রদান করতে সক্ষম।

46

এই মিটারগুলো সাধারণত পোস্টপেইড পদ্ধতিতে কাজ করে, যেখানে আপনি প্রথমে বিদ্যুৎ ব্যবহার করেন এবং পরে মাসিক বিলের মাধ্যমে তার মূল্য পরিশোধ করেন। তবে, কিছু স্মার্ট মিটারে প্রিপেইড পদ্ধতির সুবিধাও থাকতে পারে।

56

এই মিটারগুলো গ্রাহক এবং বিদ্যুৎ কোম্পানি—উভয়কেই বিদ্যুৎ ব্যবহারের তাৎক্ষণিক তথ্য প্রদান করে। ব্যবহারকারীরা কোনও অ্যাপ বা ডিসপ্লের মাধ্যমে ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করতে পারেন। এটি তারবিহীন বা তারযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে; এর ফলে দূর থেকেই মিটারের রিডিং নেওয়া, বিদ্যুৎ বিভ্রাট শনাক্ত করা এবং প্রয়োজনীয় আপডেট বা তথ্য আদান-প্রদান করা সম্ভব হয়।

66

আগে অনেক সময় অনুমানের ভিত্তিতে ভুল বা কাল্পনিক বিল আসত। স্মার্ট মিটারে সেই আশঙ্কা নেই। যতটুকু খরচ, ঠিক ততটুকুরই বিল। বহু গ্রাহকের দাবি, এই মিটার বসার পর থেকেই বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। এনার্জি চার্জের পাশাপাশি মিটারের চড়া ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট যুক্ত হওয়ায় মাসের শেষে মধ্যবিত্তের মাথায় হাত পড়ছে। মানুষের বিশ্বাস যে প্রিপেইড স্মার্ট মিটার সাধারণ মিটারের চেয়ে দ্রুত চলে, যার ফলে বেশি ইউনিট খরচ হয়। কিন্তু বিদ্যুৎ বিভাগ এই সমস্ত দাবি অস্বীকার করেছে। বিভাগের মতে, প্রিপেইড স্মার্ট মিটার সাধারণ মিটারের মতোই বিদ্যুৎ খরচ রেকর্ড করে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories