সবার দেবদেবীর ঊর্ধ্বে মা তারা, মহা অষ্টমীতে বিশেষ ভোগ তারাপীঠে

Published : Oct 06, 2019, 04:58 PM IST
সবার দেবদেবীর ঊর্ধ্বে মা তারা, মহা অষ্টমীতে বিশেষ ভোগ তারাপীঠে

সংক্ষিপ্ত

মহা অষ্টমীতে তারাপীঠে বিশেষ ভোগ পুজোর সঙ্গে চলে বিশেষ যজ্ঞ পুজো দেখথে ভিড় জমান অসংখ্য ভক্ত

অষ্টমীর দুপুরে মহাযজ্ঞ হল তারাপীঠ মন্দিরে। এই মহাযজ্ঞের অনুষ্ঠান দেখতে বহু ভক্তই মন্দিরে ভিড় জমান।

সব দেবদেবীর ঊর্ধ্বে মা তারা। ফলে তারাপীঠে কোনও দেবী মূর্তির পুজো হয় না। মা তারাকে সামনে রেখেই সব দেবী মূর্তির পুজো করা হয়। তাই সপ্তমীর সকাল থেকেই মা তারাক দুর্গা রূপে পুজো করা হচ্ছে। রবিবার অষ্টমীর সকালে মায়ের বিশেষ পুজো হয়। মন্দিরের সামনে নাট মন্দিরে চলে বিশেষ যজ্ঞ। আটজন পুরোহিত আটটি ঘট ভরে পুজো শুরু করেন। ঘন্টা দুয়েক ধরে চলে যজ্ঞ। এক টিন ঘি দিয়ে বিশেষ যজ্ঞ করা হয়। 

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "মা তারা সব দেবীর ঊর্ধ্বে। ফলে এখানে মা তারাকে সামনে রেখেই দেবী দুর্গার পুজো হচ্ছে। বছরে এই একদিন নাটমন্দিরে মহাযজ্ঞ হয়। এ দিন অষ্টমীর বিশেষ ভোগ অর্থাৎ লুচি, সুজি, বিভিন্ন ফল, মিষ্টি নিবেদন করা হয়। এছাড়া নিত্যভোগ হয়।' 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Cyclone Arnab: পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ বেগে আছড়ে পড়বে অর্ণব? বাতিল বহু বিমান-ট্রেন, এই মুহূর্তের অবস্থা এবং কলকাতায় শুরু বৃষ্টি
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভিজবে বাংলাও? রইল ২৮ অক্টোবরের আবহাওয়ার আপডেট