SRFTI Campus Incident: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউঁটে রবিবার, বেনজির ঘটনা ঘটার পর সোমবার, লাগাতার চলে বিক্ষোভ এবং প্রতিবাদ। ক্যাম্পাস কার্যত, থমথমে। সোমবার সকালে, ক্যাম্পাসের ভিতরে হাতে লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা এবং সঙ্গে কিছু স্লোগান (SRFTI Campus Incident)। বাইরে পুলিশ মোতায়েন ছিল সারাদিন। ইতিমধ্যেই এসআরএফটিআই কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঐ প্রতিষ্ঠানের ডিনের তরফ থেকে পড়ুয়া এবং দুই ফ্যাকাল্টি মেম্বারকে আটকে রাখা ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের যেভাবে হেনস্থা করা হয়েছে, সেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।
অন্যদিকে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউঁটের ছাত্রছাত্রীদের উপর আক্রমণের প্রতিবাদে সরাসরি রাষ্টীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএস-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সোমবার সন্ধ্যায়, এসআরএফটিআই-এর পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সংহতি মিছিল করেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও তাদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। প্রতিবাদ মিছিল দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়েও।
এই ঘটনায় বহিরাগতদের কার্যত, তুলোধোনা করেছেন বিশিষ্ট টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ছাড়াই গেট টপকে ঢোকার সংস্কৃতি যাদের, তারা সংস্কৃতিবিহীন অশিক্ষিত তো বটেই এবং অনেকাংশেই গুন্ডা। অখিল ভারত গ্রাহক পঞ্চায়েত নামের এক সংস্থা সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের অডিটোরিয়ামে সভা করার পারমিশন কেমন করে পায়? এত গুন্ডামিই বা কীভাবে করতে পারে? ছাত্রদের নৃশংসভাবে রক্তাক্ত করার সাহস ওদের কোথা থেকেই বা আসে? যে বা যারা এই সভার পারমিশন দিয়েছে, তারাও ওই গুন্ডাগ্যাং-এর পার্ট কিনা খতিয়ে দেখুক প্রশাসন। দোষীদের শাস্তি হয় কিনা সেদিকে নজর থাকুক আমাদের সবার।"
অভিনেত্রী উষসী চক্রবর্তী চক্রবর্তী লিখেছেন, “Silence is also a statement! ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় পরিচালক অভিনেতাদের প্রতিক্রিয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আপনরা কেউ দেখতে পেলে জানাবেন কমেন্টে জানান। আর “একবার দিয়ে দেখিদেরও শতকটি প্রণাম। এসআরএফটিআই তে হামলা দেখে আপনাদের কেমন লাগলো ফ্র্যান্ডস????" তারপরেই তিনি একটি পোস্টারও দেন। সেখানে লেখা আছে, “নীরবতাও একটা বিবৃতি। অন্যতম নামী এক শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা! যারা এতকিছুর পরেও চুপ করে আছেন, তারা অবশ্যই কোনও একটা পক্ষ তো নিচ্ছেনই। এসআরএফটিআই, শিক্ষা বাঁচাও। দেশ বাঁচাও।"
সেইসঙ্গে, এসআরএফটিআই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.