Yuvasathi: এখনও মেলেনি যুবসাথী প্রকল্পের টাকা? বেকার ভাতা ঢোকার দিন ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী

Published : Apr 14, 2026, 08:16 AM IST

মমতা সরকার ভোটের মুখে বেকার যুবকদের জন্য 'যুবসাথী' নামক নতুন ভাতা চালু করেছে। এই প্রকল্পের অধীনে ২৪ থেকে ৪০ বছর বয়সী যুবকদের মাসে ১৫০০ টাকা দেওয়ার কথা থাকলেও, ডুপ্লিকেট আবেদনের কারণে টাকা বিতরণে জটিলতা দেখা দিয়েছে।

PREV
17

ভোটের মুখে রাজ্যবাসীকে বিরাট চমক দিয়েছে মমতা সরকার। খোদ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আনেন নতুন ভাতার কথা। এই রাজ্যে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডারের কথা সকলের জানা। গৃহবধূ থেকে বেকার যুবতীরা পেয়ে থাকেন এই ভাতা। আর এবার বেকার যুবকদের জন্য ভাতা এনেছেন মুখ্যমন্ত্রী।

27

এই রাজ্যে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা। এবার এই তালিকা নাম যুক্ত হয়েছে যুবসাথীর।

37

রাজ্যে চালু থাকা ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সকলে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে টাকা। এবার বেকার যুবকেরাও পাচ্ছেন ভাতা।

47

সদ্য বাংলায় চালু হয়েছে যুবসাথী। যা চালু করা হল বেকার যুবকদের জন্য। এর দ্বারা প্রায় ১৫০০ টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে। রাজ্যে ২৪ থেকে ৪০ বছর বয়সী যুবকের পেয়ে থাকেন এই যুবসাথী।

57

তবে ভাতা চালু হওয়ার আগেই নানান বিতর্ক দানা বেঁধেছে। আসলে অনলাইন ও অফলাইন দুই ভাবে হয়েছে যুবসাথীর আবেদন। তেমনই টাকা বিতরণ শুরু হলেও সকলে পাননি টাকা। এই নিয়ে চলছে জটিলতা।

67

সদ্য যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার যুবসাথী প্রকল্পে অধীনে টাকা বিতরণে দেরি কারণ হল একই আবেদনপত্র একাধিকবার জমা পড়া। তিনি আশ্বাস দিয়েছেন, এই সমস্যার দ্রুত সমাধান করা হবে।

77

মুখ্যমন্ত্রী বলেন, যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের আবেদনপত্র নকল করা হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য পরে তাদের ডাকা হবে। সবাই এই টাকা পাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories