Weather Update: কয়েক ঘন্টার মধ্যে আকাশ কালো করে আসছে প্রবল ঝড়বৃষ্টি, বিকেলে ভিজবে এই পাঁচ জেলা

Published : Apr 13, 2026, 04:57 PM IST

চৈত্রের প্রখর গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আজ বিকেলে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

PREV
16

সকাল থেকে চড়া রোদ। গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। চৈত্রের প্রখর তাপে ক্লান্ত সকলে। এরই মাঝে এল ভালো খবর। জানা যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে আকাশ কালো করে আসছে প্রবল ঝড়বৃষ্টি। আজ বিকেলে ভিজবে এই পাঁচ জেলা। জেনে নিন কোথায় হবে বৃষ্টি।

26

আজ সোমবার ১৩ এপ্রিল আবহাওয়া নিয়ে সতর্ক হল হাওয়া অফিস। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

36

তবে, দক্ষিণবঙ্গের সব জেলা আজ থাকবে শুষ্ক আবহাওয়া। ফলে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ১৪ এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। চৈত্র সংক্রান্তিতে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্র-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

46

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

56

তেমনই ১৫ এপ্রিল পয়লা বৈশাখ। সেদিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

66

১৬ এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক বা দুই জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories