Sukanta Majumdar News: 'পরিবেশের সঙ্গে আর খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী', মমতাকে তোপ সুকান্তর

Published : Apr 06, 2026, 04:08 PM IST

Sukanta Majumdar: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা সপ্তাহ দুয়েকও বাকি নেই। জোর কদমে চলছে শাসক-বিরোধী উভয় শিবিরের ভোটের প্রচার। ছাব্বিশের কুর্শি দখলের লড়াইয়ে এক আঙুলও জায়গা ছাড়তে নারাজ-তৃণমূল বিজেপি। জানুন আরও বিশদে… 

PREV
15
ভোটের প্রচারে ময়দানে সুকান্ত মজুমদার

চৈত্রের শেষবেলায় গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। সময় যত গড়াচ্ছে ততই জোরদার হচ্ছে শাসক-বিরোধী শিবিরের ভোটের প্রচার। সোমবার সপ্তাহের শুরুতেই সকালবেলা থেকেই ভোটের প্রচারের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বাসন্তী, গোসাবার অলিগলি ঘুরলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন গেরুয়া শিবিরের ভোটের প্রচারে ঘাসফুলকে অলআউট আক্রমণ শানান তিনি। কী বলেছেন সুকান্ত মজুমদার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

25
তৃণমূল সরকার নিয়ে সাফ জবাব সুকান্ত মজুমদারের

এদিন প্রচারে বেরিয়ে তিনি বলেন যে, "নির্বাচন কমিশন যেভাবে একের পর এক ব্যবস্থা নিচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর মাথা গরম হতে শুরু করেছে। আমরা বুঝে যাচ্ছি পরিবেশের সঙ্গে আর খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বুঝে যাচ্ছেন বাংলার জনগন চেয়ারটা কেড়ে নিচ্ছে। "

35
এসআইআর নিয়ে কী বললেন তিনি?

পাশাপাশি লোকসভা নির্বাচনের ফলাফলের খতিয়ান তুলে ধরে এবং এস আই আরে যেভাবে নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে সুকান্ত মজুমদার। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "গত লোকসভায় বিজেপি ৯১ টি আসন পেয়েছে। আর ৮০ টি আসনে ৩ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে হেরেছে। সেই কেন্দ্রগুলি থেকে এসআইআরে হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে। ফলে এই আসনগুলি বিজেপির দখলে আসবে।" 

45
টানটান ছাব্বিশের লড়াই

এই নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট আসনের অর্ধেক বিজেপি জিতবে বলেও দাবি করেন সুকান্ত। শুধু তাই নয়, ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার চারটি কেন্দ্র ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী ও গোসাবার বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

55
বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে সুকান্ত মজুমদার

দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী বিজেপি প্রার্থী বিকাশ সরদার হুটখোলা গাড়িতে করে মনোনয়ন জমা দিতে রওনা দেন। এদিন তার সঙ্গেই ক্যানিং মহাকুমা অফিসে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বাইক ও টোটো মিছিল হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories