Darjeeling Toy Train: পাহাড়ে পর্যটক টানছে টয়ট্রেন, যাত্রী-আয়ে রেকর্ড বৃদ্ধি হিমালয়ান রেলওয়ের

Published : Apr 06, 2026, 03:23 PM IST

Darjeeling Toy Train: ভোটের মুখে হিমালয়ান রেলওয়ে-তে লক্ষ্মীলাভ। গত একবছরে পর্যটকদের ভিড়ে টয়ট্রেনে ব্যাপক লাভ। কত টাকার ব্যবসা করল দার্জিলিংয়ের এই জনপ্রিয় ট্রেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
হিমালয়ান রেলওয়েতে যাত্রী আয়ে রেকর্ড

দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে যাত্রী ও আয়ে রেকর্ড বৃদ্ধি। সূত্রের খবর, ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী রেলপথ দার্জিলিং হিমালয় রেলওয়ে (ডিএইচআর)-এ ২০২৫–২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যা ও আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই সাফল্য আবারও প্রমাণ করল ‘হেরিটেজ ট্রেন’-এর প্রতি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ সবথেকে বেশি।

25
ট্রেনে লক্ষ্মীলাভ রেলের

রেল সূত্রে খবর, ২০২৪–২৫ অর্থবর্ষে ডিএইচআর-এ মোট যাত্রী সংখ্যা ছিল ১ লক্ষ ৮৩ হাজার ৩ জন এবং আয় হয়েছিল ২২ কোটি ১২ লক্ষ ৩২ হাজার ৩৫৫ টাকা। অন্যদিকে, ২০২৫–২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৫ হাজার ৪৩২ জনে এবং আয় হয়েছে ২৫ কোটি ৩৭ লক্ষ ৭৬ হাজার ১৩০ টাকা।

35
কত বাড়ল যাত্রী সংখ্যা?

পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ১৭.৭২ শতাংশ এবং আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪.৭১ শতাংশ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিষেবায় আধুনিকীকরণ ও ঐতিহ্য রক্ষা—এই দুইয়ের সমন্বয়েই এই সাফল্য এসেছে। পর্যটকদের জন্য বিশেষভাবে সাজানো ভ্রমণ প্যাকেজ, উন্নত পরিষেবা, স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং অবকাঠামোগত উন্নয়ন—এই সব উদ্যোগই ইতিবাচক প্রভাব ফেলেছে।

45
চাঙ্গা পাহাড়ের অর্থনীতি

এই বৃদ্ধির ফলে দার্জিলিং পাহাড়ে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়েছে। পর্যটন নির্ভর বহু মানুষের জীবিকা এর সঙ্গে যুক্ত, ফলে এই সাফল্য তাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী রেলপথকে সংরক্ষণ করে আধুনিক পরিষেবার মাধ্যমে পর্যটকদের আরও আকর্ষণীয় অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলবে ডিএইচআর।

55
দেশের সেরা হেরিটেজ পর্যটন কেন্দ্র

সব মিলিয়ে, ২০২৫–২৬ অর্থবর্ষের এই সাফল্য দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে দেশের অন্যতম সেরা হেরিটেজ পর্যটন আকর্ষণ হিসেবে আরও একবার প্রতিষ্ঠিথ হলো। আর সস্তায় ভ্রমণের সেরা ঠিকানা হিসেবে দার্জিলিং যেভাবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তাতে চলতি মরশুমে হিমালয়ান রেলের আয় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories