Summer Vacation: গরমের ছুটি এগিয়ে আসছে না? এই সময়ে চালু থাকতে পারে স্কুল

Published : Apr 30, 2026, 12:58 PM IST

West Bengal School Summer Vacation: স্কুলে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) কবে পড়বে সে নিয়ে সরকারি ভাবে এখনও কিছই জানানো হয়নি। আশা করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে গরমের ছুটি পড়তে পারে।

PREV
16

West Bengal School Summer Vacation: স্কুলে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) কবে পড়বে সে নিয়ে সরকারি ভাবে এখনও কিছই জানানো হয়নি। আশা করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে গরমের ছুটি পড়তে পারে। যদিও পড়াশোনার কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে না এনে সকালে পঠনপাঠন শুরু করার আবেদন (Teachers Demanding to Change School Timing) জানাল শিক্ষকদের একাংশ। বিধানসভা নির্বাচন ও ভোটার তালিকায় এসআইআর-র কারণে স্কুলে স্কুলে পঠনপাঠনে ব্যাপক প্রভাব পড়েছে। সেক্ষেত্রে ছুটি দিয়ে দিলে পড়াশোনার ক্ষতি আরও বাড়বে বলেই মনে করছেন শিক্ষকরা।

26

আগামী কয়েক মাস স্কুলগুলিতে ভাল পড়াশোনা না হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সমস্যা হতে পারে আশঙ্কা শিক্ষকদের। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে না এনে সকালে পঠনপাঠন শুরু করার পক্ষপাতী শিক্ষকদের একাংশ।

36

দক্ষিণবঙ্গের জেলাগুলি গরমে পুড়ছে। পশ্চিমে তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। তাই সকালে, যখন রোদের তাপ কম থাকবে, তখন ক্লাস করানোর দাবি করছেন শিক্ষকেরা।

46

গত বেশ কয়েক বছর ধরেই এ রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে নির্ধারিত গরমের ছুটির আগেই স্কুল বন্ধ করে দেওয়া হয়। তাতে শিক্ষাদিবস নষ্ট হয় বলে অভিযোগ। অনেক সময়েই পাঠ্যক্রম শেষ করতে পারেন না শিক্ষকেরা।

56

তাই নির্ধারিত সময়ের বেশি ছুটি না দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন শিক্ষকরা। বাম আমলে গরমকালে সকালে স্কুল হত। এর ফলে কখনও শিক্ষাদিবসের সংখ্যা কমে যায়নি। সেই একই পদ্ধতিতে সকালে স্কুল চালানোর দাবি তুলল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই দাবি করা হয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফেও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব স্তরে সকালে স্কুল চালু করার দাবি জানানো হয়েছে। তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদেও আবেদন জানিয়েছে।

66

গত সোমবার বিকাশ ভবনে শিক্ষাসচিবকে সকালে স্কুল চালু করার জন্য একটি স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকদের একাংশ। এখনও কোনও সরকারিভাবে জবাব পাওয়া যায়নি। শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, সকালে স্কুল চালু করার কোনও পরিকল্পনা এখনও করা হয়নি। যদি কিছু হয়, তাহলে সেই সিদ্ধান্ত ভোটের পরে নেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories