
Suvendu Adhikari Cabinet: বঙ্গে পূর্বতন শাসকের পালা বদল। নতুন সরকার গঠনের এক মাসের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ করল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণ সম্পূর্ণ হলো। যদিও এখনও দফতর বন্টন করা হয়নি। তবে এই নতুন মন্ত্রিসভা গঠনের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একাংশের দাবি, এই নতুন মন্ত্রিসভায় কার্যত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর দাপটই স্পষ্ট।
সোমবার লোকভবনে শপথ নিলেন ৩৫ জন নতুন মন্ত্রী। যার পর শুভেন্দু সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশ। শপথগ্রহণের পর দেখা গেল, মন্ত্রিসভায় আরএসএস-এর ইচ্ছেরই জয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, আরএসএস তাদের পুরনো অবস্থানেই অনড় ছিল। তারা চেয়েছিল মন্ত্রিসভায় যেন সংঘের পুরনো ও বিশ্বস্ত মুখেরা প্রাধান্য পান। আর কার্যত ঘটলও তাই। দাবি মতই স্পিকার পদ এবং মন্ত্রিসভায় আধিপত্য বজায় থাকল সংঘের, বলেই মনে করছে সংশ্লিষ্ঠ মহলের একাংশ।
NO SURNAME. NO PRIVELEGE.
From working as a domestic help to taking oath as a Minister of State in West Bengal, Kalita Majhi's journey is a reminder of why democracy still matters. Majhi tells @KamalikaSengupt : "When I became an MLA, I thought only about my area. Now I have… pic.twitter.com/W1XGRHHn2g— Rahul Shivshankar (@RShivshankar) June 1, 2026
দুধকুমার মণ্ডল- পূর্ণমন্ত্রী।
স্বপন দাশগুপ্ত- পূর্ণমন্ত্রী।
ইন্দ্রনীল খাঁ- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
পূর্ণিমা চক্রবর্তী- প্রতিমন্ত্রী।
এরা প্রত্যেকেই কার্যত আরএসএস বা সংঘ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়াও আরও বেশ কয়েকজন মন্ত্রীও আরএসএসের পুরনো মুখ বলে জানা গিয়েছে। ফলে শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভার রাশ যে পরোক্ষে আরএসএস-এর হাতেই থাকছে, তা এই তালিকা দেখেই স্পষ্ট। এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
Oath-Taking Ceremony of Cabinet Ministers in the West Bengal Government @CNNnews18 pic.twitter.com/cK3de2IYHf
— Kamalika Sengupta (@KamalikaSengupt) June 1, 2026
#WATCH | Kolkata, West Bengal: BJP MLAs Deepak Barman, Arjun Singh, Shankar Ghosh, Gauri Shankar Ghosh, Tapas Roy and Manoj Kumar Oraon take oath as Cabinet Ministers in CM Suvendu Adhikari's led state government
(Source: PWD IT Dept) pic.twitter.com/477S6Agycr— ANI (@ANI) June 1, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.