Suvendu Adhikari: আজ জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, লোধা-শবর সমাজের উন্নয়নে বার্তা শুভেন্দু অধিকারীর

Published : Oct 23, 2026, 07:21 AM IST

Suvendu Adhikari: উৎসবের মরশুম মিটতেই ফের জেলা সফর শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত ৪ মে-র পর বাংলায় ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। তারপর এই প্রথম জঙ্গলমহল সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর। তার এই জেলা সফরে কী কী কর্মসূচি রয়েছে? জানুন বিশদে

PREV
15
জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার জঙ্গলমহল সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামে যাওয়ার কথা রয়েছে তার। এদিন সকাল এগারোটা নাগাদ হেলিকপ্টারে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। লোধা-শবর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেবেন বলে জানা গিয়েছে।

25
জঙ্গলমহলে কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর?

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরে কয়েকজনের হাতে তিনি তুলে দেবেন বন ভূমির পাট্টা। জেলা প্রশাসন সূত্রে খবর, কালাঝরিয়া থেকেই বিশেষ ভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠীর জন্য বিশেষ পুষ্টি বাস্কেট প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের আওতায় বিশেষ ভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠীর মানুষকে প্রতি মাসে অতিরিক্ত পুষ্টি-সামগ্রী দেওয়া হবে। পরিবার পিছু নয়, মাথাপিছু এই সুবিধা মিলবে। কালাঝরিয়ার কয়েক জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রী নিজে পুষ্টি বাস্কেট তুলে দেবেন।

35
লোধা-শবর সমাজের উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানান, কালাঝরিয়ার লোধা-শবর পরিবারের জন্য খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। প্যাকেটে চাল, ডাল, তেল, সয়াবিন, সাবান ও মশারি-সহ বিভিন্ন সামগ্রী থাকবে।

45
লোধা-শবর সমাজকে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে উদ্যোগি শুভেন্দু অধিকারী

নির্বাচনী প্রচারে লোধা-শবর সমাজের উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করতেই মুখ্যমন্ত্রী আসছেন বলে জানান তিনি। তাঁর কথায়, “লোধা-শবর সমাজকে উন্নয়নের মূলস্রোতে যুক্ত করাই আমাদের সরকারের অগ্রাধিকার।”

55
মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে কর্মসূচি ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি

গত ১৪ জানুয়ারি মকর পরবের দিন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালাঝরিয়া গ্রামে এসেছিলেন। বিজেপির পঞ্চায়েত সদস্য লাবনী ভক্তার বাড়ির দাওয়ায় বসে ভাত, মুগডাল, আলুপোস্ত ও মাছের ঝোল খেয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের তৈরি পিঠেও চেখে দেখেন। সে দিন ভোটের পরে আবার কালাঝরিয়ায় আসার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এ বার সেই গ্রামেই তাঁর কর্মসূচি ঘিরে প্রস্তুতি চলছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories