Suvendu Adhikari Govt 100 Days: ১০০ দিন পূর্ণ শুভেন্দু সরকারের! কী পেল রাজ্য? এক নজরে রিপোর্ট কার্ড

Published : Aug 16, 2026, 02:30 PM IST

রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের ১০০ দিন পূর্ণ হল আজ। ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী—রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে। তারপর কেটে গিয়েছে একশো দিন। কী পেল রাজ্য? এক নজরে রিপোর্ট কার্ড

PREV
113
১০০ দিন পূর্ণ করল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার

আজ অর্থাৎ ১৬ই অগাষ্ট ক্ষমতায় থাকার ১০০ দিন পূর্ণ করল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার! প্রতিশ্রুতি ছিল একাধিক। কিন্তু এই সময়ের মধ্যে কী পেল রাজ্য? এক নজরে দেখে নিন নতুন রাজ্য সরকারের রিপোর্ট কার্ড

213
একাধিক প্রতিশ্রুতি

এই সময়ের মধ্যে একদিকে এসেছে মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা, রাজ্য পরিচালিত বাসে বিনামূল্যে যাতায়াত, সরকারি চাকরিতে নিয়োগের ঘোষণা এবং সরকারি কর্মীদের জন্য 7th Pay Commission। অন্যদিকে আজ থেকেই রাজ্যে Ayushman Bharat-এর rollout এবং মেয়েদের জন্য ১৪ অগস্টের নতুন ঘোষণায় Kanyashree-র নাম বদলে Kanya Ratna করার সিদ্ধান্ত।

313
১০০ দিনের রিপোর্ট কার্ড

কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়—কোন ঘোষণা ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছেছে, কোনটি প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে এবং কোনটির জন্য এখনও অপেক্ষা করতে হবে? সেই হিসাবেই দেখা যাক শুভেন্দু সরকারের প্রথম ১০০ দিনের রিপোর্ট কার্ড।

413
৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনায় কতদূর কাজ?

নতুন সরকারের সবচেয়ে বড় welfare প্রতিশ্রুতিগুলির একটি ছিল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ₹৩,০০০ করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলা, যাঁদের স্থায়ী সরকারি চাকরি নেই, যাঁরা আয়করদাতা নন এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করেন, তাঁরা এই সুবিধার আওতায় আসতে পারেন।

513
মহিলাদের বাসভাড়া শূন্য

মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসযাত্রা নতুন সরকারের আর একটি দৃশ্যমান সিদ্ধান্ত। পরিবহণ দফতরের ২১ মে-র সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত state-run bus-এ মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত জানানো হয় এবং বলা হয়, পরিষেবাটি ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।

613
Ayushman Bharat চালু

রাজ্যে Ayushman Bharat-এর rollout শুরু করার কথা জানানো হয়েছে। একই সঙ্গে ১৬ অগস্টকে ‘Ayushman Divas’ হিসেবে পালনের ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, প্রায় ১.৫ কোটি পরিবার অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ এই health insurance coverage-এর আওতায় আসবেন

713
সরকারি কর্মীদের জন্য 7th Pay Commission—বেতন কি এখনই বাড়ছে?

সরকারি কর্মী ও pensioners-দের জন্য প্রথম ১০০ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হল সপ্তম বেতন কমিশন গঠন। ২২ জুলাই রাজ্যের Finance Department-এর সরকারি নথিতে “Resolution Constituting the 7th Pay Commission along with Terms of Reference” প্রকাশিত হয়েছে। কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের pay, allowances, pension এবং service-related বিভিন্ন বিষয় পর্যালোচনা করার কথা রয়েছে।

813
DA-তেও বড় ঘোষণা—অক্টোবর থেকে ৩৮ শতাংশ

সরকারি কর্মীদের ক্ষেত্রে শুধু Pay Commission নয়, DA-ও ১০০ দিনের আলোচনায় বড় জায়গা নিয়েছে। ২০২৬-২৭ সালের পূর্ণ বাজেটে রাজ্য সরকার আরও ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে মোট DA ৩৮ শতাংশে পৌঁছবে এবং নতুন হার ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। Pensioners-দের জন্য corresponding Dearness Relief বৃদ্ধির কথাও বলা হয়েছে।

913
চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমায় আরও দুই বছর

দীর্ঘদিন recruitment আটকে থাকার ফলে অনেক চাকরিপ্রার্থীর বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি চাকরিতে enhanced upper age limit আরও দুই বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০ জুলাই Finance Department-এর সরকারি নথিতে এই extension-এর notification প্রকাশিত হয়েছে।

1013
মেয়েদের উচ্চশিক্ষায় বরাদ্দ

মেয়েদের শিক্ষা সরকারের প্রথম ১০০ দিনের অন্যতম বড় policy focus। ২০২৬-২৭ সালের বাজেটে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া যোগ্য অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০,০০০ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

1113
Kanyashree বদলে Kanya Ratna

১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, মেয়েদের জন্য আরও একটি বড় ঘোষণা এসেছে। Kanyashree প্রকল্পের নাম বদলে Kanya Ratna করার কথা জানানো হয়েছে। এর সঙ্গে বাংলায় Beti Bachao Beti Padhao বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

1213
Yuva Shakti: বেকার যুবকদের জন্য যুবশক্তি

সরকারের বড় প্রতিশ্রুতিগুলির মধ্যে ছিল Banglar Yuba Sathi। ২০২৬-২৭ সালের বাজেট বক্তৃতায় ২১ থেকে ৪০ বছর বয়সি, Madhyamik উত্তীর্ণ এবং বেকার যুবকদের জন্য এই প্রকল্প চালুর কথা বলা হয়েছিল। কিন্তু এখন এটিকে শুধু “ঘোষণা” বলা ঠিক হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যাঁরা যোগ্য হিসেবে নির্বাচিত হবেন, তাঁদের হাতে আর্থিক সহায়তা কবে এবং কীভাবে পৌঁছবে।

1313
৫ টাকায় মাছ-ভাত—সরকারি ক্যান্টিনেও বদল

বাঙালির আবেগকে ছুঁয়ে যাওয়া আর একটি ঘোষণা ছিল সরকারি ক্যান্টিনে ৫ টাকায় মাছ-ভাত। মে মাসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের প্রায় ৪০০ dedicated canteen-এ ৫ টাকায় মাছ-ভাত দেওয়ার ব্যবস্থা করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories