Suvendu Adhikari News: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে খারাপ হেলিকপ্টার। সড়ক পথেই গন্তব্যে রওনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী করতে যাচ্ছেন তিনি কেশপুরে ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Suvendu Adhikari News: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে যাওয়ার পথে আচমকা বিপত্তি। যান্ত্রিক গোলযোগে মাঝপথে আটকে গেলো হেলিকপ্টার। অগত্য সড়কপথেই কেশপুরের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তার হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে এই বিপত্তি। দ্রুত তা মেরামত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ঠিক কী ঘটনা ঘটেছে? 

সূত্রের খবর, কোলাঘাটেই কপ্টারের মেরামতি করা হবে। খতিয়ে দেখা হবে, ঠিক কোথায় কী সমস্যা রয়েছে। যদি কোলাঘাটে কপ্টারের যান্ত্রিক মেরামতি সম্ভব হয়, যদি এয়ারক্রাফ্ট মেকানিকরা সবুজ সঙ্কেত দেন, তাহলেই তিনি কপ্টারে কেশপুরের উদ্দেশে রওনা দেবেন। তা না হলে তিনি সড়ক পথেই যাবেন বলে আপাতত প্রশাসনিক সূত্রে খবর।

উল্লেখ্য, আজ ১১ অগাস্ট শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতেই ক্ষুদিরামের জন্মভিটে কেশপুরের মোহবনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কেশপুরে ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর বাড়ি। আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে