৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে মিলবে ওষুধ, রাজ্যে আরও এই দোকান খুলবে সরকার

Published : May 23, 2026, 03:39 PM IST

রাজ্য়বাসী যাতে সস্তায় ওষুধ কিনতে পারেন তার জন্য বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন করে চারশোর বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

PREV
16

রাজ্য়বাসী যাতে সস্তায় ওষুধ কিনতে পারেন তার জন্য বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন করে চারশোর বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

26

এতে সাধারণ মানুষের অনেকটা আর্থিক সাশ্রয় হবে। দুরারোগ্য অসুখের ওষুধে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এমন ৪৬৯টি কেন্দ্র তৈরি হলে ১০ গুণ সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

36

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যা আরও ৪৬৯টি খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় দুরারোগ্য অসুখের ওষুধে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

46

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও বলেছেন যে, এর মাধ্যমে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস, হাইপারটেনশন - এইসব মিলিয়ে ২ হাজার টাকার ওষুধ লাগে, সরকার নিয়ন্ত্রত ৪৬৯টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালু হলে, এটা ধরে নিতে পারেন আনুমানিক ২০০ টাকায় পৌঁছবে। অন্তত ১০ গুণ সুবিধা পাবেন।

56

রাজ্যের যে ৬ কোটি মানুষ মমতার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের এ বার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। এ ছাড়া নতুন করেও আবেদন করা যাবে স্বাস্থ্যবিমার জন্য।

66

নতুন রোড ম্যাপ অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায় ন্যূনতম একটি করে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। এর ফলে গ্রামীণ এলাকার মানুষকে জটিল চিকিৎসার জন্য আর কলকাতার বড় হাসপাতালগুলোর ওপর নির্ভর করে বসে থাকতে হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories