Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা

Published : Aug 25, 2026, 10:42 PM IST
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা

সংক্ষিপ্ত

Suvendu Adhikari: মঙ্গলবার দুপুরে, সল্টলেকের বিজেপি দফতরে কোলে সেই শিশুকে নিয়ে সীতাদেবী সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। কেন তিনি পার্ক স্ট্রিটের মতো জায়গায় ফুটপাতে দুধ গরম করছেন? সেই নিয়ে ওই মহিলাকে রীতিমতো ধমক দেন অগ্নিমিত্রা পাল।

Suvendu Adhikari: মঙ্গলবার দুপুরে, সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘জনতার দরবারে’ হাজির হন পার্কস্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা। এরপর বিকেলেই তাঁর কাছে পৌঁছে গেলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। স্বামী পরিত্যক্তা সেই মহিলার জন্য করা হচ্ছে বাড়ির ব্যবস্থা। তাঁর মাথায় ছাদ দিতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। বলা চলে, শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ। পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজ্যের পুর এবং নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেন তিনি পার্ক স্ট্রিটের মতো জায়গায় ফুটপাতে দুধ গরম করছেন? সেই নিয়ে ওই মহিলাকে রীতিমতো ধমক দেন অগ্নিমিত্রা পাল। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা (Suvendu Adhikari News Bengali)।

Investment in West Bengal: রাজ্যে বিরাট বিনিয়োগ করতে চলেছে L&T! বড় ঘোষণা শুভেন্দুর, কবে হচ্ছে উদ্বোধন?

শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ

সেই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার দুপুরে, সল্টলেকের বিজেপি দফতরে কোলে সেই শিশুকে নিয়ে সীতাদেবী সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তাঁকে মুখ্যমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু সীতাদেবী বললেন, আমি ভরসা মুখ্যমন্ত্রীকেই করি এবং ভরসা শুধু বিজেপিকে করি। মমতার চক্করে নেই। আমি ওনাকে বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের চলাচলের জন্য। আপনার থাকার ব্যবস্থা করব।”

Suvendu Adhikari | পার্ক স্ট্রিটের সেই মহিলা এবার শুভেন্দুর দরবারে! তারপর কী ঘটল?

আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জানান ‘‘আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যেই পুরসভার আধিকারিকরা ঐ মহিলার সঙ্গে গিয়ে কথা বলে এসেছেন। খুব দ্রুতই আমরা তাঁর মাথার উপর ছাদ দেওয়ার বন্দোবস্ত করব।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

মেয়াদোত্তীর্ণ ফ্রি চকলেটের লোভে হুড়োহুড়ি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি