
পশ্চিমবঙ্গের স্কুলে পাস-ফেল ফেরানো নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, স্কুল পাস ও ফেল ফেরানোর পক্ষেই রয়েছেন। সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষে স্কুলে একাধিক পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাস ফেল প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষা দফতরে এখন শিক্ষার সঙ্গে যুক্ত মানুষজন রয়েছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, স্কুলে পাস ফেল প্রথা ফিরিয়ে আনা দরকার।’
এরই সঙ্গে স্কুল শিক্ষায় একাধিক পরিবর্তনের পক্ষেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্কুলে মোবাইল নিষিদ্ধ করা থেকে শুরু করে পাস ফেল ফিরিয়ে আনার মতো পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাসকে আধুনিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারও করতে চাইছেন তিনি। সেই মতো আগামী শিক্ষাবর্ষ থেকেই ধীরে ধীরে এই সব কার্যকর করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
বর্তমানে প্রাইমারি থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত পাস ফেল তুলো দেওয়া হয়েছে। মূলত সরকারি ও সরকার পোষিত স্কুলেই চালু রয়েছে এই নিয়ম। বেসরকারি স্কুলে এখনও পাশ ফেল নিয়ম করে চলে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই সরকারি স্কুলে পাস ফেল ফেরানোর দাবি উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, পাশ ও ফেল তুলে দেওয়ার ফলে ছোটদের মধ্যে পড়াশোনার গাফিলতি হচ্ছে। অনেকেই পড়াশোনা করছে না।
তেমনই এই প্রসঙ্গে আছে আরও এক যুক্তি। স্কুল ছুট কমানো জন্যই নাকি পাস ফেল তুলে দেওয়া হয়েছিল। তাই অনেকে মনে করছেন, ফেল পাস ফেল চালু করলে স্কুল ছুটের সংখ্যা বাড়তে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.