খড়গপুরে গোষ্ঠী কোন্দলই চাপ বিজেপির,সুযোগ বুঝে খোঁচা শুভেন্দুর

Published : Nov 18, 2019, 12:01 AM IST
খড়গপুরে গোষ্ঠী কোন্দলই চাপ  বিজেপির,সুযোগ বুঝে খোঁচা শুভেন্দুর

সংক্ষিপ্ত

খড়গপুরে দলের গোষ্ঠী কোন্দল  চিন্তায় রেখেছে বিজেপিকে  দলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে দাঁড়ানোয় চিন্তা বেড়েছে দলের  সুযোগ পেয়ে প্রচার সভায় সেই প্রসঙ্গই উসকে দিলেন  শুভেন্দু অধিকারী বিজেপিকে কোণঠাসা করতে হাতিয়ার করলেন বিক্ষুব্ধ প্রার্থীদের 

খড়গপুরে দলের গোষ্ঠী কোন্দল  চিন্তায় রেখেছে বিজেপিকে। দলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে দাঁড়ানোয় চিন্তা বেড়েছে দলের রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের। সুযোগ পেয়ে প্রচার সভায় সেই প্রসঙ্গই উসকে দিলেন দলের খড়গপুর উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। 

দলের বিক্ষুব্ধরা ভোট কাটলে আদতে লাভবান হবে তৃণমূল। সেই কথা বিলক্ষণ বোঝেন দিলীপ ঘোষ। কিন্তু তাতেও দাড়ি পরেনি গোষ্ঠীদ্বন্দ্বে। টিকিট  না পেয়ে নির্দল প্রতীকে খড়গপুর উপ নির্বাচনে লড়ছেন প্রদীপ পট্টনায়েক। দীর্ঘদিনের বিজেপির  এই নেতা বিক্ষুব্ধ হিসাবে নাম লেখানোয় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিজেপির হয়ে প্রাথী  হয়েছেন প্রেম চাঁদ ঝা । আর বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রদীপ পট্টনায়কও অন্য প্রতীকে  লড়াই করছেন। কে আসল, আর কে নকল বিজেপি তার জন্য লড়াই চলছে । কে দ্বিতীয়, তৃতীয় হবে তার প্রতিযোগিতা চলছে । বিজেপি উন্নয়নের জন্য কিছু করে না, উন্নয়নের কথা বলে না, জাতপাত ধর্মের নামে ভুল বুঝিয়ে ভোট চাইছে । পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার জিতে বিধানসভাতে যাবেন ও তৃণমূল কংগ্রেস এই এলাকার আরও অনেক উন্নয়নের কাজ করবে ।  

এই বলেই অবশ্য় থেমে থাকেননি মেদিনীপুরের এই ডাকসাইটে তৃণমূল নেতা। শুভেন্দুর অভিযোগ,বিজেপিকে জেতাতে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধেছে। বিজেপি যাতে সুবিধা পায় তার জন্য তারা বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে । রবিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে নির্বাচনের প্রচারে এসে এই কথা বলেন তৃণমূল কংগ্রেসের অন্য়তম কান্ডারী।  বিধানসভাতে খড়্গপুরের উন্নয়নের জন্য একটাও কথা বলেননি দিলীপ ঘোষ। বিধায়ক ফান্ডের টাকার কোনও কাজ করেননি। সাংসদ হয়েও তিনি মানুষকে ধোঁকা দিয়ে চলেছেন ।      

      

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে