'দলটা ফলতা হয়ে গিয়েছে' ধর্মতলার ধর্না দেখে তারকেশ্বর থেকে মমতাকে চরম খোঁচা শুভেন্দুর

Published : Jun 02, 2026, 08:10 PM IST
suvendu Adhikari targets mamata Banerjee over dharmatala dharna from tarakeshwar

সংক্ষিপ্ত

Suvendu Vs Mamata: শুভেন্দু অধিকারী তারকেশ্বর থেকে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিকে কটাক্ষ করেন। তিনি প্রাক্তন রাজ্য সরকারের ভূমিকা ও তৃণমূলের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। 

বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার পরে কেটে গেছে ২৮ দিন। এই প্রথম রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু সেখানে তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের তেমন ভিড় ছিল না। তৃণমূলের হেরে যাওয়া প্রার্থীদেরই আধিক্য ছিল। অন্যদিকে তৃণমূল সাংসদদের দেখাও তেমনভাবে মেলেনি। যা নিয়ে শুভেন্দু অধিকারী তারকেশ্বর থেকেই কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। তিনি রীতিমত খোঁচা দিয়ে বলেন, 'দলটার অবস্থা ফলতার মতই হয়ে গেছে।'

মমতার নিশানায় বিজেপি

ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, 'বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে।' তিনি আরও বলেন, যদি বেঁচে থাকে বিজেপি-কে সরিয়েই যাব। তিনি আরও বলেন, 'আমি কারণ সুদিনে না হোক , দুর্নিনে আছি।'

পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দুর

এদিন তারকেশ্বরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'একজন ছবি পাঠিয়েছিল... এত দূরবস্থা আমি জানতাম না! একঝুড়ি লোক... দেড়শোটা লোকও আসেনি। সাংবাদিকরাই ছিলেন ২০০ জনের মতো। সাংবাদিকরা না থাকলে তো আরও করুণ অবস্থা হত।'

জনপ্রিতিনিধিদের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'রাজ্যসভা, লোকসভা মিলিয়ে এতোগুলি এমপি (সাংসদ)। শুনলাম তিনজন এমপি আর ৬ জন এমএলএ (বিধায়ক) গিয়েছেন। দলতার অবস্থা ফলতার মত হয়ে গিয়েছে।'

তারকেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। তারকেশ্বরের দুধপুকুরের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত এই পুকুরের চারধারের রং বদল করতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, শ্রাবণী মেলা রয়েছে। সেটি যাতে সুষ্ঠুভাবে হয় তাই এডিএম অনুজ প্রতাপ সিংহকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেছেন, মন্দিরের পাশে আর নীল সাদা রঙ থাকবে না।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

যত্রতত্র নোংরা ফেললেই দিতে হবে জরিমানা, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
Suvendu Adhikari: তারকেশ্বরে পুজো দিয়ে ভক্তদের মাঝে হারালেন মুখ্যমন্ত্রী! আবেগে শুভেন্দু বললেন বড় কথা