Suvendu Adhikari: ''নন্দীগ্রামে এরাই আমার ভগবান', মনোনয়নপত্র জমা দিয়ে অকপট শুভেন্দু অধিকারী

Published : Mar 31, 2026, 08:51 AM IST

Suvendu Adhikari News: এপ্রিল মাস পড়লেই রাজ্যজুড়ে বেজে যাবে ভোটের দামামা। তার আগে সোমবার নন্দীগ্রামে নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। কী বলেছেন তিনি? জানুন বিশদে…

PREV
15
মনোনয়ন জমা শুভেন্দু অধিকারীর

রাজ্য রাজনীতির পালা বদলের ইতিহাস লেখা নন্দীগ্রামে ২০২১ সালে মমতা ব্যানার্জিকে হারিয়ে ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লড়াই টা অনেক শক্ত ছিল শুভেন্দুর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট। কিন্তু তা সত্ত্বেও জয়লাভ এসেছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য। তাই তাদের ভগবান তুলল মনে করেন তিনি।

25
কী বলছেন শুভেন্দু অধিকারী?

২০২৬ এর ভোটের দামামা বেজে গিয়েছে। ৩০ মার্চ হলদিয়া মহকুমা শাসক দফতরে নিজের মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সহ নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় একটি বিজয় সংকল্প সভা করেন।

35
শুভেন্দুর মনোনয়ন জমার দিন সঙ্গে কে এলেন?

সেই সভা থেকে মিছিল করে মহাকুমার শাসকের দফতরে আসেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। এদিন দুই নেতাকে দেখা যায় খোশ মেজাজে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষদের ভগবান বললেন।

45
নন্দীগ্রাম নিয়ে অকপট শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ২০২১-এ মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম মিছিল করে। ২০২৬ এ মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সাধারণ মানুষ উৎসাহিত এখনই এই দুর্নীতিবাজ সরকারকে উপড়ে ফেলতে। জয় হবে নিশ্চিত। ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই টা কঠিন ছিল। কারণ ওনার সংগে ছিল সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু অধিষ্যুত ভোট বুথ গুলিতে উনি লিড পান। কিন্তু পিছিয়ে পড়া সম্প্রদায় এলাকার বুথগুলিতে আমাকে সম্পূর্ণ আশীর্বাদ করেছে আরো বেশি লিড দিয়েছিল। নন্দীগ্রামের ওইসব মানুষজন আমার কাছে ভগবান।"

55
ভবানীপুরে কবে মনোনয়ন জমা দেবেন?

অন্যদিকে আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা করবেন শুভেন্দু। মনোয়ন জমা দেওয়ার মিছিলে থাকতে পারেন অমিত শাহ। শুধু তাই নয়, ৫ এপ্রিল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কোচবিহার রাস মেলার মাঠে জনসভা করবেন মোদী। নির্বাচনী জনসভা উত্তরবঙ্গ থেকে শুরু করছেন তিনি

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories