সরকারি কর্মীদের পোয়াবারো, এপ্রিলে রাজ্য সরকারি কর্মীরা পাবেন বাড়তি ছুটি, বিশেষ ঘোষণা নবান্নের

Published : Mar 31, 2026, 08:48 AM IST

বিধানসভা নির্বাচনের কারণে ২৩ এবং ২৯ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। ভোটের দিন সংশ্লিষ্ট এলাকার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা বন্ধ থাকবে। নির্বাচন ডিউটিতে থাকা কর্মীরা প্রয়োজনে ভোটের পরের দিন বিশেষ ছুটিও পেতে পারেন।

PREV
15

সরকারি কর্মীদের পোয়াবারো। এই মাসে মিলবে বাড়তি ছুটি। এমনিতে বিভিন্ন অনুষ্ঠান থেকে কোনও বিশেষ দিনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সব সময়ই ছুটি পেয়ে থাকেন। এবার আরও লম্বা হয়ে গেল সেই ছুটির তালিকা। এক ঝলকে দেখে নিন কারা পাবেন ছুটি।

25

রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই মতো আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের নির্বাচন। মূলত সে কারণেই এার ভোটের দুই দিন রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করে দিল সরকার।

35

বিধানসভা নির্বাচনের কারণেই অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে বলে খবর। এই বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে এলাকায় ভোট থাকবে সেদিন সেখানে সমস্ত সরকারি দপ্তর, বাণিজ্যিক সংস্থা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানেপ কর্মীদের থাকবে ছুটি। এবার রাজ্যে দু দফায় নির্বাচন হবে। ২৩ এবং ২৯ এপ্রিল।

45

এখন প্রশ্ন হল কারা পাবেন এই ছুটি। বিজ্ঞপ্তি অনুসারে, ভোটের দিন সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় সমস্ত সরকারি কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানে থাকেব ছুটি। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫১-র আওতায় কার্যকর করা হবে এই নির্দেশ।

55

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা অন্য কোথাও কর্মকত তাদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তেমনই যে সমস্ত সরকারি কর্মীরা নির্বাচনের ডিউটিতে যাবেন, তাদের ফিরতে দেরি হলে বা অন্য কোনও কারণে ছুটির দরকার হলে ভোটের পরদিন দেওয়া হবে স্পেশ্যাল ছুটি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories