Suvendu Adhikari Candidate: এবার বিধানসভা নির্বাচনে জোড়া কেন্দ্রে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী হতে পারেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি। কিন্তু জল্পনা গেরুয়া শিবিরে।
এবার বিধানসভা নির্বাচনে জোড়া আসন লড়াই করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তেমনই জল্পনা পদ্ম শিবিরে। এখনও বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু প্রায় ১৫০টি কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।
210
ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী
বিজেপিতে গুঞ্জন এবার বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজের জেতা কেন্দ্র নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী হতে পারেন। আর এই বিষয়ে নাকি বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে।
310
নন্দীগ্রাম
গত বিধানসভা কেন্দ্রে শুভেন্দু নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধানসভায় গিয়েছিলেন। যদিও তাঁর জেতা নিয়ে মামলা হয়েছে। কিন্তু তিনি এখনও পর্যন্ত বিধায়ক। নন্দীগ্রামে হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে জিতে বিধানসভায় যান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাস তালুক হল ভবানীপুর। সেই কেন্দ্রের বিধায়ক তিনি। আর এবার সেখানেই শুভেন্দু অধিকারী সেখান তেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টক্কর দিতে চলেছেন। তেমনই গুঞ্জন বিজেপিতে।
510
শুভেন্দুর হুঁশিয়ারি
এখনও ভোট ঘোষণা হয়নি। কিন্ত বেষ কয়েক মাস আগে থেকেই শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাবে বিজেপি। তিনি সেই দায়িত্ব নিতে চান বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।
610
শুভেন্দুর বক্তব্য
সেই সময়ই শুভেন্দুকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কী ভবানীপুরের প্রার্থী হবেন? উত্তরে শুভেন্দু বলেছিলেন, তাঁকে দল যা বলবে তাই করবেন। তিনি না দাঁড়ালেও বিজেপির প্রতীকে যে দাঁড়াবে তাঁকে জিততে সাহায্য করবেন। তিনি ভবানীপুরে বিশেষ কর্মসূচিও নিয়েছেন। একাধিকবার মিছিল মিটিং করেছেন। দলের নেতাদের সঙ্গে বৈঠক ও জনসংযোগে জোর দিয়েছেন।
710
বিজেপির কৌশল
বিজেপিও এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া চেষ্টা করেছে। ভবানীপুরের জন্য দল একটি বিশেষ রণকৌশল নিয়েছে বলেও সূত্রের খবর। ইতিমধ্যের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা ভবানীপুরে কাজ শুরু করে দিয়েছে।
810
হটসিট
গত বিধানসভা নির্বাচনে হটসিট ছিল নন্দীগ্রাম। সেখানে শুভেন্দু-মমতা দ্বৈরথ দেখেছিল। কিন্তু এবার নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরও হটসিট হতে চলেছে বিধানসভা নির্বাচনে। এই কেন্দ্রে এবার শুভেন্দু-মমতা লড়াই দেখতে পারে।
910
মমতা-শুভেন্দু লড়াই
একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্টদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী। মমতার হাত ধরেই সাংসদ, বিধায়ক, মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী।। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই দলবদল করেন শুভেন্দু। ২০২০ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। আর ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সদস্যপদ ছেড়ে বিজেপির খাতায় নাম লেখান।
1010
শুভেন্দুর ভবিষ্যৎ
তবে জোড়়া কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি বলেও বিজেপি সূত্রের খবর। বল এখান নরেন্দ্র মোদী আর অমিত শাহের কোর্টে রয়েছে। যদিও শুভেন্দু অধিকারী নাকি নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী হতে রাজি রয়েছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.